Theft Case

সাধু বেশে একের পর এক পরিবারে চুরি! কপালে চিন্তার ভাঁজ পুলিশ প্রশাসনের

দিন কয়েক আগে ওই এলাকায় মায়াপুর ইসকনের মহারাজ সেজে ওই এলাকার বিভিন্ন বাড়িতে প্রবেশ করে। সেই ব্যক্তি মহিলাদের সঙ্গে ভবিষ্যতের কথা বলে বিভিন্নভাবে ভয় দেখাতে শুরু করে। তারপর থেকেই এই ব্যক্তির সঙ্গে সেই সব পরিবারের পরিচয়।

শান্তিপুর থানা
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০২

নিজেকে ইসকনের মহারাজ পরিচয় দিয়ে একের পর এক বাড়িতে  চুরি করার অভিযোগ। বাড়িতে পুজো করার নাম করে টাকা-পয়সা এবং সোনার অলংকার-সহ লুঠ করে পালিয়ে যায় এক ব্যক্তি। নদিয়ার শান্তিপুর থানার দারস্থ একাধিক পরিবার। 

নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা গেছে, বেলঘড়িয়া দু'ই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা লক্ষ্মী নায়েক এবং শেফালী বিশ্বাসের বাড়িতে এই চুরি হয়েছে। একজনের বাড়ি ঘোড়ালিয়া বাইপাস পাড়া এবং অপর আরেকজনের বাড়ি বাথনা স্টেশন সংলগ্ন এলাকায়। 

দিন কয়েক আগে ওই এলাকায় মায়াপুর ইসকনের মহারাজ সেজে ওই এলাকার বিভিন্ন বাড়িতে প্রবেশ করে। সেই ব্যক্তি মহিলাদের সঙ্গে ভবিষ্যতের কথা বলে বিভিন্নভাবে ভয় দেখাতে শুরু করে। তারপর থেকেই এই ব্যক্তির সঙ্গে সেই সব পরিবারের পরিচয়। চোরটি নিজেকে গোপাল দাস মহারাজ বলে পরিচয় দিয়েছিল। 

ব্যক্তিটি বাড়ির মহিলাদের বলে, বাড়িতে গোপাল পুজো করতে হবে নইলে বিপদ আছে। সেই ভয়েই তারা গোপাল পূজার আয়োজন করে। ওই মহারাজ পুনরায় ওই বাড়িতে এসে দরজা বন্ধ করে ভিতরে পূজো শুরু করে। পুজো করে সে চলে যায়। পরবর্তীকালে সেই ঘট কিভাবে ফেলবেন সেই নিয়মাবলী জানার কারণে ওই মহারাজকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। 

সন্দেহ হওয়ায় ঘরে ঢুকে আলমারি খুলতেই দেখে তাদের নগদ টাকা ও সোনার অলংকার নিয়ে চম্পট দিয়েছে ওই সাধুরূপী চোর। এরপর ওপর আরেক মহিলাও দেখেন তার ঘরের সোনা গয়না ও টাকা পয়সা নেই। অবশেষে তারা শান্তিপুর থানার দ্বারস্থ হন। 

তাঁদের দাবি, অবিলম্বে পুলিশ তদন্ত শুরু করে যাতে অপরাধীকে আইনের আওতায় আনা যায়। সোনার অলংকার টাকা পয়সাও ফেরত চাইছে তাঁরা। পুলিশে অভিযোগের ভিত্তিতে তৎপরতার সাথে তদন্ত শুরু করেছে।


Share