Road Accident

ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ সাইকেল আরোহীর, পলাতক চালক

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রত্যেকদিনের মত সোমবার সকালে রাম টুডু  শিবদাসপুর থেকে সাইকেল নিয়ে কল্যাণীর দিকে যাচ্ছিলেন। সঙ্গে তার অন্যান্য সহকর্মীরাও ছিল। তাঁরা সকলে রাজমিস্ত্রির কাজ করত।

মৃত রাম টুডু।
নিজস্ব সংবাদদাতা, কল্যানী
  • শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫৪

ডাম্পারের নিচে পড়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। নদিয়া জেলার কল্যাণী জেআইএস কলেজ সংলগ্ন কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসের ওপরে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম রাম টুডু(৫৮)। সোমবার সকালে প্রতিদিনের মত সাইকেল নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই এই বিপত্তি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রত্যেকদিনের মত সোমবার সকালে রাম টুডু  শিবদাসপুর থেকে সাইকেল নিয়ে কল্যাণীর দিকে যাচ্ছিলেন। সঙ্গে তার অন্যান্য সহকর্মীরাও ছিল। তাঁরা সকলে রাজমিস্ত্রির কাজ করত। হঠাৎই কল্যাণী জেআইএস কলেজ সংলগ্ন মোড়ের দিক থেকে আশা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর। 

তড়িঘড়ি ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। রাম টুডুকে উদ্ধার কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে কল্যাণী থানার পুলিশ ডাম্পারটিকে আটক করেছে। তবে পুলিশ সূত্রের খবর, ঘটনার পরে ডাম্পারের চালক পলাতক।


Share