Murder Case

বন্ধুর হাতে বন্ধুর খুন! দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের

পরিবার সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণর তাঁর বাবা-মা, এক পুত্র ও দুই কন্যা পরিবারে রয়েছেন। এ বছর তাঁর বড় মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৪

বন্ধুর হাতে বন্ধুর খুন। শনিবার নদিয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়া জ্যোতিপল্লী এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম কৃষ্ণ দাস। বয়স আনুমানিক ৩৬ বছর। অভিযুক্তের নাম বিজন বিশ্বাস, বাড়ি শান্তিপুর থানার ফুলিয়া মহিশপুকুর এলাকায়। 

জানা গেছে, কৃষ্ণ ও বিজন দু’জনেই একসঙ্গে বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বাজনা বাজানোর কাজ করতেন। পরিবারের দাবি, শনিবার অন্যান্য দিনের মতোই কৃষ্ণ বাজনা বাজাতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় বন্ধু বিজন বিশ্বাস তাকে ডেকে নিয়ে যায়। এরপরই কোনো এক অজ্ঞাত কারণে কৃষ্ণ দাসের উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়। 

গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সেখান থেকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর রবিবার রাতে সেখানেই মৃত্যু হয় কৃষ্ণ দাসের। ঘটনায় কৃষ্ণ দাসের পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণর তাঁর বাবা-মা, এক পুত্র ও দুই কন্যা পরিবারে রয়েছেন। এ বছর তাঁর বড় মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share