Kolkata Metro

গ্রিন লাইনের সিগন্যালিং-এ সমস্যা, ব্যাহত হয় মেট্রো পরিষেবা, ভোগান্তি অফিস যাত্রীদের

মেট্রোর তরফে জানানো হয়, নিরাপত্তার কথা মাথায় রেখেই হাওড়া ময়দান থেকে বেঙ্গল কেমিক্যাল পরিষেবা চালু রাখতে হয়। ইঞ্জিনিয়াররা কাজ করছেন। অতি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩৯

ফের মেট্রো লাইনে সমস্যা। সিগন্যালিং-এর সমস্যার কারণে মঙ্গলবার বিকেলে গ্রিন লাইনে মেট্রো চলাচল ব্যাহত হয়। থমকে যায় মেট্রোর চাকা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, সেন্ট্রাল পার্ক স্টেশনে সিগন্যালিং সিস্টেম ফিডব্যাক ইস্যুর কারণে বেঙ্গল কেমিক্যাল থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলছে। যদিও পাঁচটা ৩২ মিনিটে এই পরিস্থিতি স্বাভাবিক হয় বলেও জানা গিয়েছে। এই সময়ে সমস্যার কারণে সেক্টর ফাইভ-এর মেট্রো যাত্রীদের সমস্যায় পড়তে হয়।

গ্রিন লাইনে শিয়ালদহ থেকে হাওড়া পর্যন্ত ১২টি স্টেশন রয়েছে। হাওড়া ময়দান, হাওড়া, মহাকরণ, এসপ্ল্যানেড, শিয়ালদহ, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী, সল্টলেক সেক্টর ফাইভ। কিন্তু এদিন বিকেলে সিগন্যালিং সমস্যার কারণে হাওড়া ময়দান থেকে বেঙ্গল কেমিক্যাল মেট্রো চালাতে হয়।

মেট্রোর তরফে জানানো হয়, নিরাপত্তার কথা মাথায় রেখেই হাওড়া ময়দান থেকে বেঙ্গল কেমিক্যাল পরিষেবা চালু রাখতে হয়। ইঞ্জিনিয়াররা কাজ করছেন। অতি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বিকেল পাঁচটা ৩২ নাগাদ পরিষেবা স্বাভাবিক হয় বলে খবর।


Share