Arms Seized

বিধানসভা নির্বাচনের আগে নদিয়ায় আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার এক

শনিবার গোপন সূত্রে জানা গিয়েছে, নাকাশিপাড়া এলাকা থেকে কিছু লোক বাইক চালিয়ে আসছিল। সেই বাইক আরোহীর ব্যাবহার দেখে সন্দেহ হয় পুলিশের। খবর পেয়ে বাইক আরোহীর গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হয়।

ধৃত তপন বালা।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৯

বিধানসভা নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক দুষ্কৃতী। নদিয়ার চাপড়ার ঘটনা। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ধৃতের নাম তপন বালা ওরফে মাধব। তার বাড়ি নাকাশিপড়া থানার জলসুখাপড়া এলাকায়। 

শনিবার গোপন সূত্রে জানা গিয়েছে, নাকাশিপাড়া এলাকা থেকে কিছু লোক বাইক চেপে আসছিল। সেই বাইক আরোহীর ব্যাবহার দেখে পুলিশের সন্দেহ হয়। খবর পেয়ে বাইক আরোহীর গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হয়। এক পর্যায়ে গিয়ে তপন বালাকে গ্রেফতার করে পুলিশ। 

তল্লাশি করে তপনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোটের আগে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই আগ্নেয়াস্ত্রটি পাচারের উদ্দেশ্যে আসছিল ওই ব্যক্তি। আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে আনা হচ্ছিল, পিছনে কোনও চক্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। ধৃতকে ‌কৃষ্ণনগর আদালতে তোলা হয়েছে। ধৃতকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের দাবি জানানো হবে বলে সূত্রের খবর।


Share