Weather Update

আরও দু'দিন থাকবে শীতের আমেজ, বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা! জেলায় যে কুয়াশার সম্ভাবনা

ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে।

এখনও কলকাতায় শীতের আমেজ জারি রয়েছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৪

শীত যাব যাব করেও, এখনও রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। আরও দু’দিন এরকমই শীতের আমেজ বজায় থাকবে। সকালে ও রাতে শীতের আমেজ থাকলেও, বেলা বাড়লেই শীতের অনুভূতি কার্যত উধাও। সপ্তাহ শেষে সর্বনিম্ন তাপমাত্রা দু'ই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তাপমাত্রার ওঠানামায় কিছু জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস মতোই কলকাতায় তাপমাত্রা ১৫ ও ১৬ ডিগ্রিতে থাকবে। আগামী দু’দিন এরকমই থাকবে তাপমাত্রা। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে। সপ্তাহের শেষে কলকাতার ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে একই রকম তাপমাত্রা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে।

ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।

কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। রাতে ও সকালে শীতের অনুভূতি থাকবে। হালকা শীতের আমেজ থাকবে। আজ, মঙ্গলবার ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। আগামী দু’দিন তাপমাত্রা থাকবে ১৫/১৬ ডিগ্রির ঘরে।

আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।


Share