Dead Body Recovered

রাস্তার ধার থেকে একরত্তি শিশু কন্যার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

স্থানীয় বাসিন্দারা জানান, ব্যাগ খুলতেই শিশুটিকে তাঁরা মৃত অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে শান্তিপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৯

সাতসকালে মর্মান্তিক ঘটনা। রাস্তার ধারে কলাবাগানের ভিতর থেকে এক মৃত শিশু কন্যার দেহ উদ্ধার হল। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া নবলাগ্রাম পঞ্চায়েতের ঢাকুরিয়াতে ঘটেছে। কলাবাগানের ভিতরে কিছু একটা পরে দেখতে দেখে পথ চলতি মানুষের সন্দেহ হয়। সেখানে গিয়ে এই কাণ্ড দেখে তাজ্জব অনেকে। 

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সকালে পথ চলতি মানুষ রাস্তার ধারে কলাবাগানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। সন্দেহ হতেই সেই ব্যাগ খুলে দেখতে যায় অনেকে। ব্যাগ খুলতেই সেখান থেকে একটি সদ্যজাত শিশুর দেহ বেরিয়ে আসে। 

Share