Night OPD

দিনের পাশাপাশি রাতেও মিলবে পরিষেবা, শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চালু হল সান্ধ্য বহিঃবিভাগ

হাসপাতাল সুপার প্রণবেশ হালদার জানিয়েছেন, ভিড়ের কারনে বা সময়ের কারনে যারা সকালের ওপিডিতে দেখাতে পারেন না। তাঁদের জন্যে সান্ধ্য ওপিডি খুবই কাজে লাগবে।

শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল।
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর
  • শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩০

দিনের পাশাপাশি এ বার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে সান্ধ্য বহিঃবিভাগ চালু হল। দিনের বেলায় এত মানুষের ভীর হয় সবাইকে দেখে দেওয়া সম্ভব হয়না, তাই এবার থেকে দিনের সঙ্গেসঙ্গে সন্ধ্যেবেলাতেও ডাক্তারি পরিষেবা পাওয়া যাবে এখানে। বিকাল চারটে থেকে ছ'টা পর্যন্ত চলবে এই সান্ধ্যকালীন ওপিডি।

এই মঙ্গলবার থেকেই হাসপাতালে এই পরিষেবা চালু হল। আপাতত মঙ্গল ও বৃহস্পতিবার এই দু'ই দিন সান্ধ্য ওপিডি চলবে। মঙ্গলরবার শিশু ও বৃহস্পতিবার প্রসূতি বিভাগের রোগী দেখা চলবে। পরে পর্যাপ্ত ডাক্তার ও স্বাস্থ্য কর্মী পাওয়া গেলে সব বিভাগের ওপিডি চালু হবে।

সপ্তাহের সাধারন দিন গুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত ওপিডি চলে শ্রীরামপুর হাসপাতালে। হাসপাতাল সুপার প্রণবেশ হালদার জানিয়েছেন, ভিড়ের কারনে বা সময়ের কারনে যারা সকালের ওপিডিতে দেখাতে পারেন না। তাঁদের জন্যে সান্ধ্য ওপিডি খুবই কাজে লাগবে।

ওপিডিতে ডাক্তার দেখাতে আসা রোগিরা জানান, এই ব্যবস্থার চালু হওয়ায় তাঁদের বেশ সুবিধাই হল। টুকটাক শরীর খারাপ হলে এখন থেকে সন্ধ্যা বেলায় সরকারি হাসপাতালে ডাক্তার দেখানো যাবে।


Share