Missing Child Found

হারিয়ে যাওয়া শিশুকে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে খুঁজে বের করল পুলিশ, আপ্লুত পরিবার

এ দিন নদিয়ার শান্তিপুর থানার কর্তব্যরত এসআই নন্দ দুলাল হাজরা নিজের ডিউটি পালন করছিলেন। হঠাৎ শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েত এলাকায় হলুদ গেঞ্জি পরা একটি পাঁচ বছরের ছেলে তার নজরে আসে।

শিশুটির পরিচয়পত্র।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৪

বাড়ি থেকে হারিয়ে যাওয়া শিশুকে কয়েক ঘন্টায় খুঁজে বের করল পুলিশ। পাঁচ বছরের শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে নিজেদের হেফাজতে রাখল পুলিশ। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সেই শিশুকে পরিবারের হাতে তুলে দিতে পেরেছেন তাঁরা। পুলিশের এই সাফল্যে খুশি শিশুটির পরিবার।

এ দিন নদিয়ার শান্তিপুর থানার কর্তব্যরত এসআই নন্দ দুলাল হাজরা নিজের ডিউটি পালন করছিলেন। হঠাৎ শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েত এলাকায় হলুদ গেঞ্জি পরা একটি পাঁচ বছরের ছেলে তার নজরে আসে। সন্দেহ দানা বাধাতেই শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে ওই পুলিশকর্মী। কিন্তু সে কিছুই বলতে পারে না। 

সঙ্গে সঙ্গে পুলিশের গাড়িতে করে শান্তিপুর থানায় ওই শিশুকে আনা হয়। শিশুটির পরিবারের খোঁজ করা শুরু হয়।এরপর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পরিবারকে খুঁজে বের করে পুলিশ। থানায় ছুটে আসে পরিবার। হারিয়ে যাওয়া শিশুকে চোখের সামনে দেখতে পেয়ে আপ্লুত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। এরপর বর্তমান শান্তিপুর থানার ভারপ্রাপ্ত অধিকারী কাজল বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে শিশুটিকে পরিবারের হাতে তুলে দেয়া হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ি শান্তিপুর বাবলা পঞ্চায়েতের প্রমোদনগরে। দাদু কার্তিক বিশ্বাসের দাবি, কোন কারনে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল তার নাতি। এরপর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি বলেন, “ভাবতেই পারিনি এত অল্প সময়ের মধ্যে নাতিকে খুঁজে পাব।”


Share