Son accused of selling mother's eyes

মায়ের চোখ দান করতে গিয়ে গ্রেফতার হয়ে গেলেন স্কুল শিক্ষক ছেলে! মৃত্যুর পর মায়ের চক্ষুদান নিয়ে বিতর্ক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই এলাকায় একটি জমি নিয়ে গ্রামবাসীদের একাংশের সঙ্গে শিক্ষকের পরিবারের দীর্ঘদিনের বিবাদ ছিল। তার ফলে প্রতিহিংসার জেরে স্থানীয়রা এই ঘটনা ঘটিয়েছে

মৃত মহিলাকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
নিজস্ব সংবাদদাতা, কোতোয়ালি
  • শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪০

মায়ের চক্ষু বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধেই। নদিয়ার কোতোয়ালি থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই সমাজকর্মী তথা স্কুল শিক্ষক আমির চাঁদকে গ্রেফতার করা হয়েছে। যদিও স্কুল শিক্ষকের দাবি, তাঁর কাছে মেডিকেল কলেজের কাগজ রয়েছে।

সোমবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানায়, মৃত মায়ের চোখ বিক্রি করে দিচ্ছে তার ছেলে আমির চাঁদ শেখ। আর সেই গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতেই ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। যদিও  ধৃত শিক্ষক আমির চাঁদ শেখ বলেন, “আমাকে ফাঁসানো হচ্ছে। পাড়ার থেকে পাঁচ থেকে সাত জন মিলে ষড়যন্ত্র করে এই কাজ করেছে। হিংসা থেকেই এই কাজ করেছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওই এলাকায় একটি জমি নিয়ে গ্রামবাসীদের একাংশের সঙ্গে শিক্ষকের পরিবারের দীর্ঘদিনের বিবাদ ছিল। 

সম্প্রতি ওই শিক্ষকের মায়ের মৃত্যু হয়। তাঁর চক্ষুদান করার কথা ছিল। মায়ের মৃত্যুর পর একটি স্বেচ্ছাসেবী সংস্থার নিয়ম মেনে চক্ষু দান করেন আমির। সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তাঁরা ইতিমধ্যেই সেই চক্ষুদানের নিয়ম অনুযায়ী প্রোটোকল মেনে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তার রসিদও রয়েছে। মেডিকেল কলেজের সিএমওএইচ রঞ্জিত কুমার দাস বলেন, “ঠিক এই নিয়মই মানা হয়। এখানে কোনও বিক্রি করার বিষয়ই আসছে না।”


Share