Agitation

বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র শাসন, আক্রান্ত পুলিশ, লাঠিচার্জ করে হটানো হল বিক্ষোভকারীদের

স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। মৃতদেহ আটকে রেখে রাস্তা অবরোধ করে। গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ হওয়ার খবর পেয়ে শাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। সেখানে পুলিশ যেতেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয়।

রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার শাসন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০০

রাজমিস্ত্রির মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার শাসন। মৃত যুবকের নাম সইফুল ইসলাম। তাঁর মৃত্যুর পরে ক্ষতিপূরণের দাবি তুলে বিক্ষোভ শুরু হয়। অবরোধ হটাতে পুলিশ ঘটনাস্থলে আসে। অভিযোগ, সেই সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটায়। ঘটনায় বেশ কয়েক জনকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, শাসন থানার অন্তর্গত গোলাবাড়িতে একটি নির্মাণ হচ্ছিল। সেখানে স্থানীয় যুবক সইফুল ইসলাম কাজ করছিলেন। রাস্তার ইলেকট্রিক পোলের তারে সংস্পর্শে আসে। বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই মৃত্যু হয় পেশায় রাজমিস্ত্রি সইফুল ইসলামের। 

এর পরেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। মৃতদেহ আটকে রেখে রাস্তা অবরোধ করে। গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ হওয়ার খবর পেয়ে শাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। সেখানে পুলিশ যেতেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয়। বিক্ষোভের এক পর্যায়ে ভিড় থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু। ভেঙে গিয়েছে পুলিশের গাড়ি কাচ। বিক্ষোভকারীদের দাবি, সেখানে অবৈধ নির্মাণের কাজ চলছিল। তা করতে গিয়েই সইফুল বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। তাই তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক বলেও দাবি ওঠে।

পরিস্থিতি হাতের বাইরে যেতে অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে আসে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বললে তাতে কাজ না হওয়ায় লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। ঘটনাস্থলে নামানো হয়েছে র‍্যাফ। সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে উত্তেজনা রয়েছে। 


Share