Murder Case

নদিয়ায় বাড়িতে ডেকে নিয়ে এসে স্ত্রীর গলা কেটে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, তার পরেই পালানোর চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত স্বামী

রবিবার সকালে নদিয়ার কৃষ্ণগঞ্জের তারকনগর স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত স্বামী সমীর মজুমদারকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাস্থলে পুলিশ
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১২:৪৬

সাত সকালে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। নদিয়ার কৃষ্ণগঞ্জে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। মৃতের নাম সুমিত্রা মজুমদার। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলছেন তাঁরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

রবিবার সকালে কৃষ্ণগঞ্জের তারক নগর স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের নাম সমীর মজুমদার। স্থানীয় সূত্রের খবর, ঘটনার সময় মহিলা বাড়িতে ছিল না। সমীর তাঁর ছেলেকে বলে— ‘মাকে ডেকে নিয়ে আয়’। বাবার কথামতো মাকে ডেকে নিয়ে আসে। তার পরে বাড়ি থেকে বেরিয়ে যায়।

মৃতের ছেলে বাবুসেনা বক্তব্য, সে বাড়ি থেকে চলে যাওয়ার পরেই বাবার সাথে তুমুল অশান্তি শুরু হয়। এই অশান্তির এক পর্যায়ে সমীর বটি দিয়ে তাঁর স্ত্রীর গলা কেটে খুন করে বলে অভিযোগ। তার পরেই দুই ছেলেকে নিয়ে তারক নগর হল্ট স্টেশনের দিকে যায়। স্থানীয়দের দাবি, সমীরের গতিবিধি দেখে সন্দেহ তাঁদের সন্দেহ হয়। পরে জানতে পরে বাড়িতে স্ত্রীকে খুন করে এসেছে। তার পরে দুই ছেলেকে নিয়ে পালানোর চেষ্টা করছে। এক প্রতিবেশী তার পরে বাড়িতে গিয়ে দেখে— স্ত্রী, সুমিত্রা মজুমদার মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পুলিশ ডেকে সমীরকে তাদের হাতে তুলে দেওয়া হয়।

পারিবারিক অশান্তির কারণে স্ত্রীকে খুন করেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। মৃতদেরকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের মামলা দায়ের করে তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। কী কারনে খুন তা জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্তকে রবিবার দুপুরে আদালতে হাজির করানো হবে। বাড়িতে পুলিশ মোতায়ন রয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।


Share