Murder Case

নেশা করার জন্য টাকা চেয়েছিল স্বামী, না দিতেই স্ত্রী-কে শ্বাস রোধ করে খুন

পরিবার সূত্রের খবর, মেয়ের সাথে তার বাপের বাড়ির লোক যোগাযোগ করতে পারছিল না। এরপরেই খোঁজখবর নিয়ে জানতে পারে গৃহবধুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। যদিও অভিযুক্ত ভরত মণ্ডল খুনের কথা নিজের মুখেই স্বীকার করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা
  • শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৩:০৩

স্ত্রীর কাছে নেশার করার জন্য টাকা চেয়েছিল স্বামী। না দেওয়ায় শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল। নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়া ডহরি সুপার মার্কেট এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত গৃহবধুর নাম সুনীতি সর্দার।

স্থানীয় সূত্রের খবর, বছর চারেক আগে স্বামী ভরত মন্ডলের সাথে সুনীতি সর্দার এর বিয়ে হয়। অভিযোগ, তার পর থেকে প্রায়ই নেশা করে স্ত্রী-র সাথে অশান্তি করতো স্বামী ভরত মন্ডল। প্রতিনিয়ত স্ত্রী-র ওপর টাকার জন্য অত্যাচার করা হয়। একইভাবে এ দিন স্ত্রীর কাছে টাকা চাওয়া নিয়ে অশান্তি হয়। এর পরেই স্ত্রীকে শ্বাস রোধ করে খুন করে।

পরিবার সূত্রের খবর, মেয়ের সাথে তার বাপের বাড়ির লোক যোগাযোগ করতে পারছিল না। এরপরেই খোঁজখবর নিয়ে জানতে পারে গৃহবধুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। যদিও অভিযুক্ত ভরত মণ্ডল খুনের কথা নিজের মুখেই স্বীকার করেছে। এর পরেই ভরত মন্ডল-সহ মৃত গৃহবধুর শাশুড়িকে পুলিশ গ্রেফতার করেছে। 

ইতিমধ্যেই মৃত গৃহবধুর পরিবার অভিযুক্ত স্বামী-সহ তার পরিবারের কঠোর শাস্তি দাবি তুলেছে। সোমবার শক্তিনগর জেলা হাসপাতালে গৃহবধূর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।


Share