Road Accident

নানুরে গৃহবধূর রহস্যমৃত্যু, পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের, স্বামী-সহ দু’জনকে আটক করেছে পুলিশ

প্রত্যক্ষদর্শীদের দাবি, পিছন দিক থেকে আসা একটি ডাম্পার তাঁদের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দু’জন গুরুতর জখম হন। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করা।

ড্যাম্পারে ধাক্কা খেয়ে মৃত্যু দু'জনের
নিজস্ব সংবাদদাতা, ফুলিয়া
  • শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ০৪:৪৪

পঞ্চমীর দিনে দুর্ঘটনা। আদালত থেকে বাড়ি ফেরার পথে নদিয়ার ফুলিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই আত্মীয়ের। মৃতদের নাম সত্যেন বিশ্বাস (৪০) ও শংকর বিশ্বাস (৪৫)। বৃহস্পতিবার দুর্গাপঞ্চমীর দুপুরে ফুলিয়ার প্রফুল্লনগর এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সত্যেন ও শংকর একটি মোটরবাইকে চেপে রানাঘাট আদালত থেকে ফুলিয়ার দিকে ফিরছিলেন। দুপুর আনুমানিক ১২টা নাগাদ প্রফুল্লনগর এলাকায় একটি প্রতিমাবোঝাই ইঞ্জিনভ্যান সার্ভিস রোড থেকে জাতীয় সড়কে উঠছিল। সেই সময় ইঞ্জিনভ্যানটির সঙ্গে মোটরবাইকের সামান্য ধাক্কা লাগে। এর জেরে বাইক থেকে রাস্তায় দু’জন ছিটকে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা একটি ডাম্পার তাঁদের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দু’জন গুরুতর জখম হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় ফুলিয়া ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃত সত্যেন বিশ্বাসের বাড়ি ফুলিয়ার বোয়ালিয়া এলাকায় এবং শংকর বিশ্বাসের বাড়ি ফুলিয়াপাড়া এলাকায়।

ঘাতক ডাম্পারটিকে চিহ্নিত করার পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আচমকা এই দুর্ঘটনায় দুই আত্মীয়ের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁদের পরিবার ও এলাকাবাসী।


Share