Body Recovery

পুজোর ষষ্ঠীতে বিপত্তি, শান্তিপুরে শ্মশান সংলগ্ন জলাভূমি থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

গঙ্গাস্নান সেরে ফেরার পথে কয়েকজন পুণ্যার্থী দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ০৪:২৬

দুর্গাপুজোর ষষ্ঠীর সকালে শান্তিপুরে শ্মশানে যাওয়ার রাস্তার পাশের একটি পরিত্যক্ত জলাভূমি থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃতদেহ। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গাস্নান সেরে ফেরার পথে কয়েকজন পুণ্যার্থী জলাভূমিতে একটি দেহ ভাসতে দেখেন। এরপরই তাঁরা শান্তিপুর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। জলাভূমি থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

মৃত বৃদ্ধের পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। তিনি কোনওভাবে জলাভূমিতে পড়ে গিয়েছিলেন, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, মৃতের পরিচয় জানারও চেষ্টা চালাচ্ছে পুলিশ।


Share