Middle East Conflict

সৌদি আরবের দম্মান বিমানবন্দরে হামলা, এক ভারতীয়-সহ দু’জনের মৃত‍্যু, জখম আটজন

এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, বুধবারের ওই হামলায় নিহত হয়েছেন এক সৌদি নাগরিক এবং এক ভারতীয়। সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশন একটি বিবৃতিতে মৃত্যুর সংখ্যা সংশোধন করে এই তথ্য জানিয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরে হামলা।
নিজস্ব সংবাদদাতা, সৌদি আরব
  • শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ০৭:১৮

গভীর রাতে হামলায় সৌদি আরবের দম্মান বিমানবন্দরে মিসাইল হামলা। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও আটজন জন। বৃহস্পতিবার সৌদি আরবের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, বুধবারের ওই হামলায় নিহত হয়েছেন এক সৌদি নাগরিক এবং এক ভারতীয়। সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশন একটি বিবৃতিতে মৃত্যুর সংখ্যা সংশোধন করে এই তথ্য জানিয়েছে। বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহে সৌদি আরবের তেল শোধনাগার ও অসামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। পরিস্থিতির জেরে রিয়াধের প্রধান বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছে। একটি বড় বিনিয়োগ সম্মেলনও পিছিয়ে দিতে হয়েছে বলে এনডিটিভি-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি-র সরকারি পরিসংখ্যানের হিসাব অনুযায়ী, চলতি মাসে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলায় এখনও পর্যন্ত মোট ২২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, লোহিত সাগরে সশস্ত্র গোষ্ঠী হুথিদের সামুদ্র পথে অবরোধ সৌদি আরবের তেল পরিবহণের ক্ষেত্রেও উদ্বেগ বাড়াচ্ছে। সৌদি আরব বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রফতানিকারক দেশ।

ইয়েমেনের গৃহযুদ্ধে দীর্ঘদিনের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হুথিদের হামলা আরও বেড়েছে। ইরানের সমর্থনপুষ্ট এই গোষ্ঠী ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করছে। ওই সরকারকে সমর্থন করে সৌদি নেতৃত্বাধীন জোট।

হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করার পাশাপাশি জাহাজ, ভূখণ্ড এবং তেল পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেপ্টেম্বরে বড়সড় সামরিক অভিযান চালিয়ে লোহিত সাগরের উপকূলবর্তী কিছু সরকারি নিয়ন্ত্রণাধীন এলাকাও দখল করে তারা।

এর জবাবে সৌদি বিমানবাহিনী হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলিতে একাধিকবার হামলা চালিয়েছে। ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল এখনও হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।


Share