Metro Fire

বেলগাছিয়ায় চলন্ত ট্রেনে আগুন, মেট্রোকর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তদন্তের নির্দেশ কর্তৃপক্ষের

বেলগাছিয়ায় প‍্যাসেঞ্জারদের সাবধানে নামিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। পরের গাড়িতে তাঁদের তুলে দেওয়া হয়। এর জেরে বেশ কিছু ক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। ফলে অফিস ফেরত যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়।

চলন্ত মেট্রোতে আগুন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৫

আবার মেট্রো বিভ্রাট। এ বার চলন্ত ট্রেনে আগুন লাগল। তবে আগুন লাগার খবর নস‍্যাৎ করেছে মেট্রো। তাঁদের দাবি, আগুন ছিল না কিন্তু ধোঁয়া ছিল।

শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে বলে মেট্রোরেল সূত্রের খবর। সেই সময় গাড়িটি দক্ষিণেশ্বর যাচ্ছিল। সেই সময় ট্রেনের একটি রেকে ধোঁয়া দেখা যায়। নিরাপত্তার স্বার্থে ঝুঁকি না নিয়ে বেলগাছিয়ায় ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে আসে আরপিএফ। অগ্নিনির্বাপণ ব্যবস্থার সাহায্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বেলগাছিয়ায় প‍্যাসেঞ্জারদের সাবধানে নামিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। পরের গাড়িতে তাঁদের তুলে দেওয়া হয়। এর জেরে বেশ কিছু ক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। ফলে অফিস ফেরত যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়।

কীভাবে ঘটনাটি তা স্পষ্ট নয় বলে মেট্রোর এক কর্তা জানিয়েছেন। তবে ট্রেনটিকে কারশেডে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আগুন দেখা গিয়েছে এমন দাবি মেট্রোরেল নস‍্যাৎ করেছে।

যে রেকে এমন ঘটনা ঘটেছে তা পুরোনো এসি রেক— এমআর ৩০০। যাত্রীদের একাংশের দাবি, এই মেট্রোগুলি বেশিরভাগ সময় খারাপ হয়। ট্রেনে এসিও ঠিকমতো কাজ করে না। এই প্রসঙ্গে মেট্রোর এক কর্তার কথায়, এমন দাবি ঠিক নয়। এই রেকই ঠিকমতো পরিষেবা দেয়। তবে ভিড় বেড়ে গেলে এসির হাওয়া কমে যেতে পারে।


Share