Love Jihad

বরাহনগরে ‘লাভ জিহাদ’! ফ্ল্যাটের নিচ থেকে উইপ্রো কর্মী ঈশা সাউয়ের উদ্ধার দেহ, ধর্মীয় পরিচয় গোপন করার অভিযোগ প্রেমিক আদিল ওয়াকারের বিরুদ্ধে

পরিবারের বয়ান অনুযায়ী, আবাসনের ছাদে যাওয়ার আগে বা সেখানে একটি উত্তপ্ত বচসা হয়েছিল। তার কিছু ক্ষণের মধ্যেই বহুতল থেকে নীচে পড়ে যান ঈশা। পরিবারের দাবি, মুসলমান যুবকের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে বিবাদ ও মানসিক অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল।

(বাঁ দিক থেকে) ঈশা সাউ এবং আদিল ওয়াকার।
নিজস্ব সংবাদদাতা, বরাহনগর
  • শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ০৩:২৯

হিন্দু নামে তরুণীর সঙ্গে পরিচয়। সেই তরুণীর দেহ হয় ফ্ল‍্যাটের নিচ থেকে। বরাহনগরে ঘটনাটি ঘটেছে। ঘটনায় প্রেমিক-সহ কয়েক জনের বিরুদ্ধে তরুণীর পরিবার অভিযোগ করছে। থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ।

মৃতের নাম ঈশা সাউ (২৪)। তিনি একটি আইটি সংস্থায় কর্মরত ছিলেন। প্রেমিকের নাম আদিল ওয়াকার। তিনিও ওই সংস্থায় কর্মরত ছিলেন। অভিযোগ, আদিল ইসলাম ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও পরিচয় গোপন করেছে। হিন্দু নামে ওই তরুণীর সঙ্গে পরিচয় করেছে। তার পরে প্রেমের ফাঁদে ফেলেছে। হিন্দু নাম ব‍্যবহার করেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে দাবি করা হয়েছে।

পরিবার সূত্রের খবর, গত ৪ অক্টোবর ভোরে বরাহনগর থানার অধীনে নবীনচন্দ্র দাস রোডে ঈশার আবাসনে আদিল তাঁর দলবল নিয়ে আসে। ভোর সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে অভিযুক্ত যুবক তিন থেকে চারজন সঙ্গীকে নিয়ে ফ্ল্যাটে আসে বলে দাবি করা হয়েছে। তাঁদের ফ্ল‍্যাটে ঢুকতে বাধা দেওয়ায় ঈশার মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে। এরপর অভিযুক্ত ও তাঁর সঙ্গীরা ঈশার মুখোমুখি হন। তার পরে ঈশাকে পাঁচতলায় আবাসনের ছাদের দিকে নিয়ে যাওয়া হয়।

পরিবারের বয়ান অনুযায়ী, আবাসনের ছাদে যাওয়ার আগে বা সেখানে একটি উত্তপ্ত বচসা হয়েছিল। তার কিছু ক্ষণের মধ্যেই বহুতল থেকে নীচে পড়ে যান ঈশা। পরিবারের দাবি, মুসলমান যুবকের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে বিবাদ ও মানসিক অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল।

তবে কীভাবে তিনি পড়ে গেলেন, তা নিয়ে এখনও স্পষ্ট নয়। আত্মহত্যা বা দুর্ঘটনা নাকি ঈশাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় বরাহনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। ঈশার ফোনের ফরেন্সিক পরীক্ষা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ওই দিন বিকট শব্দ শুনে ছুটে আসেন আশেপাশের আবাসিকেরা ছুটে আসেন। বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় ঈশাকে পড়ে থাকতে দেখেন। পরিবারের বক্তব্য, ঘটনার পর অভিযুক্ত যুবক ও তাঁর সঙ্গীরা সেখান থেকে পালিয়ে যায়। তাঁদের কয়েকটি মোটরবাইক ঘটনাস্থলে পড়ে ছিল বলেও দাবি করা হয়েছে। পুলিশ মোটরবাইকগুলি বাজেয়াপ্ত করেছে।


Share