Suvendu Adhikari at Sudip Banerjee House

লক্ষ্মীপুজোয় সন্ধ্যায় NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী, রাজনীতির কোনও বিষয় নেই বলে দাবি শুভেন্দুর

মুখ্যমন্ত্রী বলেন, “আগের মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়)-কে এই লক্ষ্মীপুজোর দিন সুদীপ বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানাতেন। তিনি কোনও দিনও এখানে আসেননি। এই সংস্কৃতি থেকে আমারা বেরিয়ে আসতে চাই।”

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ০৯:২০

লক্ষ্মীপুজোর সন্ধ্যায় কলকাতার উত্তরের সাংসদ তথা তৃণমূলত‍্যাগী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে প্রতিবছরই লক্ষ্মীপুজো হয়। সেই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন সুদীপ। সেই আমন্ত্রণে সারা দিয়েই তিনি সাংসদের বাড়িতে যান। চৌরঙ্গির সাংসদ নয়না বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নাড়ু খেয়েছেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

নভেম্বরই কলকাতা পুরসভায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই আবহে BJP-NCPI জোট নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “আমি এখানে কোনও রাজনীতির কথা বলব না। এখানে কোনও রাজনীতি নেই। এই বিষয়টি নিয়ে যা বলার সুনীল বনসল, শমীক ভট্টাচার্য বলবেন। আমার এখানে আসায় কী রাজনীতি রয়েছে তা আপনারা বিশ্লেষণ করতেই পারেন।” 

তবে পশ্চিমবঙ্গে সিপিএম এবং তৃণমূল যে সংস্কৃতি চালু করে দিয়ে গিয়েছে তা বন্ধ করার প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আগের মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়)-কে এই লক্ষ্মীপুজোর দিন সুদীপ বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানাতেন। তিনি কোনও দিনও এখানে আসেননি। এই সংস্কৃতি থেকে আমারা বেরিয়ে আসতে চাই।”

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লক্ষ্মীপুজোর আমন্ত্রণে সারা দিয়ে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “যে রাজনৈতিক দল আমায় মুখ্যমন্ত্রী করেছে, সেই বিজেপি দলের কেউ বলেননি যে আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায় দ্বারা আক্রান্ত হয়েছি। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় দেশের স্বার্থে রাষ্ট্রের পাশে রয়েছেন। যাঁর সাথে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট করতে পারেন তাঁর ডাকে সারা দিয়ে আমি এখানে এসেছি।”

মুখ্যমন্ত্রী যখন এমন কথা বলছেন তখন পাশ থেকে দাঁড়িয়ে NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা NDA-এর বৃহত্তম শরিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমার হৃদয়ে রয়েছে।” যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়া নিয়ে সর্বভারতীয় মমতা তৃণমূলের সাংসদ সৌগত রায় কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, “সুদীপ এখন বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছে। তাই সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের মুখ বাঁচাতে মুখ্যমন্ত্রীকে বাড়ির পুজোয় আমন্ত্রণ জানিয়েছিল। মুখ্যমন্ত্রী গিয়ে ওর মুখরক্ষা করেছেন।”


Share