Molestation

তোলার টাকা না দেওয়ায় মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, নির্যাতিতা রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন

মহিলার দাবি, তার একটি জমিতে তিনি বাড়ি করবেন। কিন্তু এলাকার কিছু তৃণমূল কর্মীরা সেই জায়গায় ক্লাব করবে বলে জানায়। সেই মত কাজ না করে মহিলাকে মারধর করা হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, আড়ংঘাটা
  • শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:২৩

তোলার টাকা না দেওয়ায় এক মহিলাকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে নদিয়ায়। ঘটনাটি আড়ংঘাটা এলাকার ধানতলা থানা এলাকায় ঘটেছে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মহিলার দাবি, তার একটি জমিতে তিনি বাড়ি করবেন। তার জন্য টাকা চাওয়া হয়েছিল। তা না দেওয়ায় তাঁকে মারধর করা হয়েছে। মহিলার আরও অভিযোগ, তৃণমূল কর্মীরা সেই জায়গায় ক্লাব করবে বলে জানায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ৪৫ ওই মহিলা দীর্ঘদিন ধরে রেললাইনের ধারে একটি জায়গায় একাই বসবাস করেন। ফল বিক্রি করেই তাঁর সংসার চলে। সম্প্রতি জমির একাংশে পাকা বাড়ি তৈরির উদ্যোগ নেন। সেখানে পাকা বাড়িতে বানাতে বাধা দেন সেখানকার কয়েক জন তৃণমূল কর্মী। ওই জমিতে ক্লাবঘর তৈরি হবে। যদি না হয় তার জন্য তৃণমূল কর্মীদের টাকার দাবি করে। মহিলার দাবি, তিনি আপত্তি জানান। তোলার টাকা দিতেও অস্বীকার করেন। এর পরেই গত ২০ ফেব্রুয়ারি দুপুরে বাড়িতে একা থাকার সুযোগে তাঁরা সেখানে ঢোকে। সেখানেই তাঁকে বেধড়ক মারধর। এমনকী, শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

প্রতিবেশীরা জখম মহিলাকে উদ্ধার করে তাঁকে রাণাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করেন। আক্রান্তের দাবি, থানায় অভিযোগ দায়েরের পরও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশে জানানোর পরেও তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে।


Share