Scam

ট্যাব কেলেঙ্কারির পর বাংলার বাড়িতেও প্রতারণার অভিযোগ, ইংরেজবাজারে প্রশাসনের দ্বারস্থ উপভোক্তাদের পরিবার

তৃণমূল পরিচালিত যদুপুর-১ গ্রাম পঞ্চায়েত-এর প্রধান নমিতা চৌধুরী জানান, ব্লক প্রশাসনকে অবহিত করার পর যে অ্যাকাউন্টে টাকা গিয়েছিল সেটি বন্ধ করা হয়েছে। মালদহের সদর মহকুমাশাসক সুমন মজুমদার বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৭

ট্যাব অর্থ কেলেঙ্কারির পর এ বার ‘বাংলার বাড়ি’ প্রকল্পেও প্রতারণার অভিযোগ উঠেছে। আগে মালদহ জেলায় পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়ার সময় অ্যাকাউন্ট নম্বর বদলে জালিয়াতির প্রমাণ মিলেছিল। এবার একই কায়দায় উপভোক্তার নাম ঠিক রেখে বদলে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট ও আধার নম্বর। ইংরেজবাজার ব্লকের যদুপুর-১ এলাকায় ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। বঞ্চিত পরিবারের তরফে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে।

তৃণমূল পরিচালিত যদুপুর-১ গ্রাম পঞ্চায়েত-এর প্রধান নমিতা চৌধুরী জানান, ব্লক প্রশাসনকে অবহিত করার পর যে অ্যাকাউন্টে টাকা গিয়েছিল সেটি বন্ধ করা হয়েছে। মালদার সদর মহকুমাশাসক সুমন মজুমদার বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

অভিযোগ অনুযায়ী, দক্ষিণ যদুপুর গ্রামের বাসিন্দা মহম্মদ তৌসিফ-এর মা রুকসেনা বিবি-র নামে বাড়ি বরাদ্দ হয়। আইডি ও উপভোক্তার নাম ঠিক থাকলেও অ্যাকাউন্ট নম্বর বদলে টাকা অন্যত্র পাঠানো হয়েছে বলে অভিযোগ। অন্যদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পর তৌসিফ ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন, তাঁর মায়ের নামে বরাদ্দ এক লক্ষ ২০ হাজার টাকা অন্য কারও অ্যাকাউন্টে জমা পড়েছে। তৌসিফের কথায়, ‘এই প্রকল্পের মাধ্যমে ঘরের অত্যন্ত প্রয়োজন ছিল। আমি ও বাবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করি। বাড়িতে তিন বোন রয়েছে। প্রশাসনের কাছে অভিযোগ করেছি যাতে গুরুত্ব সহকারে তদন্ত করা হয়।’


Share