Drug Bust

মালদহে সীমান্তবর্তী গ্রামে মাদক তৈরির কারখানা ভাঙল পুলিশ, গ্রেফতার ৫, উদ্ধার কোটি টাকার ব্রাউন সুগার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ কুমারপুর এলাকায় একটি গোডাউনে হানা দেয়। সেখান থেকে প্রায় আট কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার, আট লক্ষ ৭৮ হাজার টাকা নগদ এবং ব্রাউন সুগার তৈরির বিভিন্ন মসলা ও সরঞ্জাম উদ্ধার হয়।

ব্রাউন সুগার তৈরীর সরঞ্জাম
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০০

মালদহের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুমারপুর গ্রামে ব্রাউন সুগার তৈরির একটি কারখানার হদিস পেয়ে পুলিশ অভিযান চালাল। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল। এই ঘটনায় তিনজন মহিলা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি বিহারের পূর্ণিয়া ও সমস্তিপুর জেলায় এবং দু’জন মালদহের ইংরেজবাজারের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ কুমারপুর এলাকায় একটি গোডাউনে হানা দেয়। সেখান থেকে প্রায় আট কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার, আট লক্ষ ৭৮ হাজার টাকা নগদ এবং ব্রাউন সুগার তৈরির বিভিন্ন মসলা ও সরঞ্জাম উদ্ধার হয়। পুলিশের দাবি, ওই গোডাউনেই মাদক প্রস্তুত করা হত।

মালদহ জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, এই মাদক চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, তাও দেখা হচ্ছে। বিহার থেকে আসা ধৃতরা কতদিন ধরে মালদহে অবস্থান করছিলেন, সে বিষয়েও খোঁজ নিচ্ছে পুলিশ।


Share