Special Intensive Revision

নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার অভিযোগ, রাজ‍্যের মুখ‍্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করল নির্বাচন কমিশন

রাজ‍্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হওয়ার আগে দুই বিধানসভা কেন্দ্রের ইআরও এবং এইআরও, এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে আসে। সেই বিষয়ে কমিশনের নির্দেশ অমান্য করার রয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৮

নির্বাচন কমিশনের একাধিক নির্দেশিকা দিলেও তা মানা হয়নি। আবার রাজ‍্যের মুখ‍্যসচিবকে তলব করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে শুক্রবার দুপুর ৩টের মধ্যে নির্বাচন সদনে হাজির থাকতে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ‍্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হওয়ার আগে দুই বিধানসভা কেন্দ্রের ইআরও এবং এইআরও, এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে আসে। জানা যায়, বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভার ইআরও এবং এইআরও-রা অবৈধ ভাবে ভোটার তালিকাতে কিছু ব‍্যক্তির নাম তুলে দিয়েছেন। এমনকী, নিজের লগইন আইডি অন্যের সঙ্গে (বেসরকারি সংস্থা) আদানপ্রদান করেছেন। কমিশনের বক্তব্য, এর জন‍্য কমিশনের তথ‍্য সংক্রান্ত বিষয় বিপদে পড়েছে। তাঁদের অবিলম্বে সাসপেন্ড করে বলে নির্বাচন কমিশন। তাঁদের বিরুদ্ধে এফআইআর করারও নির্দেশ দেওয়া হয়। এই তালিকায় একজন এইআরও রয়েছেন।

বিস্তারিত আসছে…


Share