Weather Update

শিবরাত্রির দিন ৩০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে তাপমাত্রা, বজায় থাকবে হালকা শীতের আমেজ, পূর্বাভাস আবহাওয়া দফতরের

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টা শহরতলীতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আগামী সাত দিন মূলত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কলকাতা-সহ অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭

উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেলেও শীতের মৃদু আমেজ এখনও পুরোপুরি বিদায় নেয়নি। সকালের দিকে কুয়াশা ও ঠান্ডা হাওয়ার প্রভাব বজায় থাকায় শীতের অনুভূত হচ্ছে বেশ ভালোভাবেই। তবে দিনের বেলায় রোদের তেজ কিছুটা বাড়তে শুরু করেছে, যার ফলে আবহাওয়ায় আরামদায়ক উষ্ণতার ছোঁয়া মিলছে।

দক্ষিণবঙ্গে, আপাতত তাপমাত্রার ব্যাপক কোনও পরিবর্তন নেই। উত্তুরে হাওয়ার দাপট থাকার কারণে মৃদু শীত অনুভূত হবে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টা শহরতলীতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আগামী সাত দিন মূলত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কলকাতা-সহ অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও আপাতত কোন তাপমাত্রায় ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী তিনদিন দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি জেলার এক দু'টি স্থানে মাঝারি থেকে ভারী কুয়াশার সম্ভাবনা রয়েছে। যার ফলে দৃশ্যমানতা বেশ কিছুটা কমে যেতে পারে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। 

গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস।


Share