Drug Seized

পুরুলিয়ায় বিপুল পরিমান গাঁজা বাজেয়াপ্ত করল কলকাতার এসটিএফ, সাত জনকে গ্রেফতার করেছে, জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিজেপি  সরকার ক্ষমতায় আসের পর থেকেই মাদক পাচারের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির কথা বলে এসেছে। যে কোনও অবৈধ কাজ এবং সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের 'জিরো টলারেন্স' নীতি নেবে। বিশেষ করে যুব সমাজকে মাদকের প্রভাব থেকে দূরে রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

পুরুলিয়ায় বিপুল পরিমাণে মাদক উদ্ধার করল পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া
  • শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১২:১৫

রাজ্যে মাদক পাচার রুখতে বড়সড় অভিযান চালাল পুলিশ। পুরুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। নিজের সমাজমাধ‍্যমে ভিডিয়ো পোস্ট করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়ার বেলকুড়ি টোল প্লাজার কাছে অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাদের সঙ্গে পুরুলিয়ার জেলা পুলিশ ছিল। সোমবার রাতে ১৮ নম্বর জাতীয় সড়কে তাঁরা একটি ট্রাককে আটকান। তাতে তল্লাশি চালানো হয়। ওই ট্রাকের চালকের আসনের পিছনে থাকা একটি গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাভর্তি ট্রাক এই রাজ‍্যের দিকেই আসছিল। তা পাশেই ঝাড়খন্ড সীমান্ত। সেদিকই ট্রাকটি আসছিল। কত কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে সেই বিষয়টি নিয়েও কলকাতা পুলিশের কিছু জানায়নি। ঘটনায় মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সঙ্গে বাকিদের খোঁজে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি ভিডিয়ো পোস্ট করেন। তিনি জানান, কলকাতা পুলিশের এসটিএফ এবং পুরুলিয়া পুলিশ যৌথ অভিযান চালিয়ে আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের  পর্দাফাঁস করেছে। ঘটনায় মোট সাত জনকে আটক করা হয়েছে। তিনি এ-ও জানান, ট্রাকের সঙ্গে চলছিল দুটি এসকর্ট গাড়ি ছিল। সেই গাড়িগুলিকেও পুলিশ অনুসরণ করে ধরে ফেলে।

Share