Jubasathi Scheme

যুব সাথী ফর্ম নিতে গিয়ে বিশৃঙ্খলা, ধস্তাধস্তি একটিমাত্র কাউন্টারে চলছে কাজ! অভিযোগ বাসিন্দাদের

সোমবার সকালে আরামবাগ বিডিও যুব সাথী ফর্ম নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষের ভিড়ে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ফলে প্রচুর মানুষের ভিড়ে ওষ্ঠাগত প্রাণ।

যুব সাথীর ফর্ম নিতে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন।
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ
  • শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৩

যুবসাথী ও ভূমিহীনদের ফর্ম বিতরণ করার সময় বিশৃঙ্খলা। উত্তেজনা ছড়িয়ে পড়ল আরামবাগ বিডিও অফিস চত্বরে। সেখানে হাজার হাজার মানুষের ঠেলাঠেলি, ধস্তাধস্তি,এমনকী ফর্ম কাড়াকাড়ি শুরু করে দেয়। ভিড়ের কারনে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। 

সোমবার সকালে আরামবাগ বিডিও অফিসে যুবসাথী ফর্ম নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষের ভিড়ে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ফর্ম নিয়ে কাড়াকাড়ি, ধস্তাধস্তিতে অনেকেই অনেকেই অসুস্থ বোধ করেন। এমনই পরিস্থিতি পুলিশ মোতায়েন ছিল তারাও সামাল দিতে ব্যার্থ হয়েছে বলে অভিযোগ ওঠে। 

শেষে আরামবাগ থানার আইসি রাকেশ সিংহ বিশাল পুলিশ ও র‍্যাফ নিয়ে আসেন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তারা। তাতেও গন্ডগোল, হুড়োহুড়ি, কাড়াকাড়ি বন্ধ হয়নি। ধস্তাধস্তি চলতেই থাকে। পরে তা সামাল দেওয়ার চেষ্টা করা হয়। দূর দূরান্ত থেকে বিডিও অফিসে এসে তারা দাঁড়ান লাইনে। অনেকে আবার ফর্ম না নিয়েই চলে যান। 

যুব সাথী লাইনে দাড়ান একজন বলেন, “অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এখনও ফর্ম পাইনি। এত মানুষ এখানে ভিড় জমিয়েছেন। কিন্তু কাজ করার লোক অনেক কম। একটা কাউন্টার এতগুলো মানুষের ভিড় সামাল দিতে পারছে না।”


Share