Narendra Modi

আগামীকাল নদিয়ায় জনসভা প্রধানমন্ত্রী, জাতীয় সড়কের চার লেনের রাস্তা উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী, নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখলেন প্রশাসনের কর্তারা

ইতিমধ্যে জোর কদমে চলছে নিরাপত্তার ব্যবস্থা। তাহেরপুর মাঠ প্রাঙ্গণ রাজ্য পুলিশ এবং এসপি-র ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচনে নিরিখে দলীয় কর্মীদের একাধিক বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী।

ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার মহড়া।
নিজস্ব সংবাদদাতা, তাহেরপুর
  • শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১১:০১

বছরের শেষে জেলা সফরে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল ২০ ডিসেম্বর নদিয়ার তাহেরপুর সভা করবেন তিনি। তার আগে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। বিধানসভা ভোটের আগে কর্মীদের বাড়তি উৎসাহ দিতেই তাঁর এই জনসভা বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই নিরাপত্তা ব‍্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।

জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ নদিয়ার তাহেরপুরে আসবেন। সেখানে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেখান থেকে প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকার উন্নয়ন মূলক প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিআইবি জানিয়েছে, ওই দিন প্রধানমন্ত্রী মোদী ৩৪ জাতীয় সড়কের বড়জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত ৬৬.৭ কিলোমিটার এবং বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত ১৭.৬ কিলোমিটার চার লেনের রাস্তার উদ্বোধন করবেন। এই প্রকল্প কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।

এর পরে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন। ওই জনসভা থেকে পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রীয় সরকারের বহু জনমুখী প্রকল্পের কী সুবিধা পাচ্ছেন তা নিয়ে বিস্তারিত বলবেন। তবে একইসঙ্গে, রাজ্যের সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ‘অপশাসনের’ কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন, তা-ও তিনি বলবেন। এ কথা নিজেই প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে লিখেছেন।

আজ, শুক্রবার সেজে উঠেছে প্রধানমন্ত্রীর সভাস্থল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সভাস্থলের পাশেহেলিপ্যাডে হেলিকপ্টার নিয়ে মহড়া চালায় ভারতীয় বায়ুসেনা। সম্পূর্ণ নদিয়া তাহেরপুর মুড়ে ফেলাহয় নিরাপত্তা চাদরে। তাহেরপুর মাঠ প্রাঙ্গণ রাজ্য পুলিশ এবং এসপিজি’র ঘেরাটোপে মুড়ে ফেলাহয়েছে।

উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচনে নিরিখে দলীয় কর্মীদের একাধিক বার্তা দিতে পারেনপ্রধানমন্ত্রী। এ ছাড়াও, দলীয় কর্মীদের এসআইআর নিয়েও বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।অর্থাৎ শনিবার জনসভা থেকে প্রধানমন্ত্রীর কী ভাষণ দিতে পারে সেই দিকেই তাকিয়ে আছে রাজ্যবিজেপির নেতা-কর্মীরা।


Share