Weather Update

শীত বিদায়ের পরেই তীব্র দাবদহ শুরু হতে চলেছে এ রাজ্যে, তৈরি হবে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি

আবহাওয়া দফতর জানিয়েছেন, মার্চ মাস থেকেই গরমে পুড়বে এ রাজ্য। ছোটনাগপুর মালভূমি উত্তপ্ত হবে। কালবৈশাখের পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা থাকবে। যার ফলে মার্চের শেষ ও এপ্রিল মাসের শুরুর দিকে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪১

নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি। শীত প্রায় বিদায়ের পথে। তবুও মাঝেমধ্যে উঁকি দিয়ে নিজের জানান দিয়ে যাচ্ছে। তবে হাওয়া অফিসের মতে, ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে পুরোপুরি শীতের বিদায় হতে চলেছে। তারপরে পড়বে গরম। মার্চ মাস থেকেই শুরু হবে তীব্র দাবদাহ। তৈরি হচ্ছে কালবৈশাখীর পরিস্থিতি। 

আবহাওয়া দফতর জানিয়েছেন, মার্চ মাস থেকেই গরমে পুড়বে এ রাজ্য। ছোটনাগপুর মালভূমি উত্তপ্ত হবে। কালবৈশখী ঝড়ের অনুকূল পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। যার ফলে মার্চের শেষ ও এপ্রিল মাসের শুরুর দিকে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা জেলায় কুয়াশার পরিমাণ বেশি থাকবে। অন্যান্য জেলাতে সামান্য হলেও কুয়াশা থাকবে। দিনের ও রাতের তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না। 

উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি প্রায় সব জেলাতেই হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কোচবিহার ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। যার ফলে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। 

কলকাতায় এই দু’দিন ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এরপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।


Share