Weather Update

শেষ হয়েও হইল না শেষ' বিদায়ের ডঙ্কা বাজলেও ফের নিম্নগামী পারদ, তবে মার্চ মাস থেকে তীব্র গরমের সতর্কবার্তা

উত্তর ও দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা নিম্নগামী। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। দুই বঙ্গেই ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে। মার্চ মাস থেকে তীব্র দাবদহর সম্ভাবনা।

এই বছর সবথেকে দীর্ঘস্থায়ী হতে চলেছে শীত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৬

শীত বিদায়ের ডঙ্কা কার্যত বেজে গেছে। কিন্তু তার পাশাপাশি এটিও বলা হয়েছিল যে, এই বছর সবথেকে দীর্ঘস্থায়ী হতে চলেছে শীত। তা এখন অক্ষরে অক্ষরে টের পাচ্ছে রাজ্যবাসী। এ যেন 'শেষ হয়েও হইল না শেষ'। বিদায়ের পথে কাল ফের তাপমাত্রা কিছুটা হলেও নেমে গিয়েছিল। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, দক্ষিণবঙ্গে সকাল ও সন্ধ্যায় শীতের থাকবে। আগামিকাল, বুধবার থেকে তাপমাত্রা সামান্য বাড়বে। রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে থাকবে সকালের দিকে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে। দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার খুব সামান্য বাড়ল তাপমাত্রা। আগামিকাল, বুধবার আরও একটু চড়বে পারদ। সন্ধ্যা থেকে সকাল শীতের আমেজ থাকবে ৷ বেলা বাড়লে কার্যত শীত উধাও।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসতে পারে দু-এক জায়গায়। উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে থাকবে। বুধবার থেকে ঘন কুয়াশার সম্ভাবনা কমবে।

কলকাতার তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।


Share