Rape Case

অসুস্থতার সুযোগ নিয়ে ধর্ষণ ৭০ বছরের এক বৃদ্ধাকে, গ্রেফতার নদিয়ার যুবক

রবিবার রাতে নদিয়ার ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষনের অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, গত ২৫ জানুয়ারির রাতে বিজয় মদ্যপ অবস্থায় বৃদ্ধার বাড়িতে ঢোকে। এরপর তাঁকে ধর্ষণ করে। এমনকি বাঁধা দিতে গেলে ওই বৃদ্ধাকে মারধরও করা হয় বলে অভিযোগ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১০:৫৪

৭০ বছরের অসুস্থ এক বৃদ্ধার বাড়িতে ঢুকে ধর্ষণ করার অভিযোগ। নদিয়ার নবদ্বীপ থানার চরমাজদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের কলোনী পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত যুবকের নাম বিজয় দেবনাথ। রবিবার রাতে অসুস্থ বৃদ্ধার বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। 

পুলিশ সূত্রে খবর, গত ২৫ জানুয়ারির রাতে বিজয় মদ্যপ অবস্থায় বৃদ্ধার বাড়িতে ঢোকে। এরপর তাঁকে ধর্ষণ করে। এমনকী, বাঁধা দিতে গেলে ওই বৃদ্ধাকে মারধরও করা হয় বলে অভিযোগ। 

সোমবার এই ঘটনা জানাজানি হতেই বৃদ্ধার মেয়ে নবদ্বীপ থানায় বিজয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযুক্ত বিজয়কে নবদ্বীপ থানার পুলিশ গ্রেফতার করে। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধার চার মেয়ে সকলেরই বিয়ে হয়ে গেছে। তিনি বাড়িতে একাই থাকতেন। কিছুদিন আগে ওই বৃদ্ধার একটি অঙ্গ অসাড় হয়ে যায়। আর সেই সুযোগ নিয়েই বৃদ্ধার ওপর পাশবিক অত্যাচার চালায় বলে অভিযোগ।

ঘটনার পর অসুস্থ  বৃদ্ধাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বৃদ্ধা চিকিৎসাধীন। মঙ্গলবার ধৃত বিজয় দেবনাথকে নবদ্বীপ আদালতে তোলা হয়। বিচারক বিজয়ের ছ’দিনের পুলিশ  হেফাজতের নির্দেশ দিয়েছেন।


Share