Road Accident

অটোর সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ৬ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

মঙ্গলবার সকালে একটি অটোর সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। আটটি কার্যত দুমড়েমুচড়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, অটোটি যাত্রী তুলছিল। সেই

নিজস্ব সংবাদদাতা, রানাঘাট
  • শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০৪:১৩

নদিয়ার ফুলিয়া বেলেমাঠ এলাকায় পথ দুর্ঘটনা। অটোর সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আহত কমপক্ষে ছয়জন। শান্তিপুর থানার পুলিশ উদ্ধারকার্যে নেমেছে। 

মঙ্গলবার সকালে একটি অটোর সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আটোটি কার্যত দুমড়েমুচড়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, অটোটি যাত্রী তুলছিল। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অটোর পিছনে সজোরে ধাক্কা মারে। 

গাড়ি ও অটো মিলিয়ে মোট ৬ জন আহত হয়। এরপর শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


Share