Narendra Modi

নতুন বছরে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জনসভার জন্য মাঠ খুঁজতে তৎপর হল বিজেপি নেতৃত্ব

সোমবার প্রধানমন্ত্রীর জনসভার জন্য সিঙ্গুরে টাটা দের ছেড়ে যাওয়া জমি পরিদর্শন করলেন বিজেপি নেতৃত্বরা। দলীয় সূত্রের খবর, আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে জনসভা করবেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নিজস্ব সংবাদদাতা
  • শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ০৮:১৯

নতুন বছরে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এমনটাই জানালেন বিজেপি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। সোমবার সিঙ্গুরের গোপালনগর এলাকায় জায়গা পরিদর্শন করবেন বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব।

সোমবার প্রধানমন্ত্রীর জনসভার জন্য সিঙ্গুরে টাটাদের ছেড়ে যাওয়া জমি পরিদর্শন করলেন বিজেপি নেতৃত্বরা। দলীয় সূত্রের খবর, আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে জনসভা করবেন নরেন্দ্র মোদী। পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির দীপাঞ্জন গুহ, জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়- সহ একাধিক নেতৃত্ব। 

এ দিন গৌতম চট্টোপাধ্যায় বলেন, "টাটাদের ছেড়ে দেওয়া জমি ছাড়াও অন্য জমি দেখা হচ্ছে। যেটা পছন্দ হবে সেখানেই হবে এই জনসভা।" তাঁর কথায়, এখান থেকে টাটাদের বিতাড়িত করেছে তৃনমূল কংগ্রেস। এখানে মানুষের স্বপ্ন তৃণমূল ভেঙে দিয়েছে। এখানকার মানুষ জমি পায়নি, শিল্পও পায়নি। তিনি আরও বলেন, “সিঙ্গুর থেকেই তৃণমূলের উত্থান, আর সিঙ্গুর থেকেই তৃণমূলের পতন হবে।”


Share