Shantipur Clash

‘তোকে গুলি করে হত‍্যা করব’, মাদক ব‍্যবসার প্রতিবাদ করায় যুবককের মাথায় ধারালো অস্ত্রের কোপ! তৃণমূল জমানায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ শান্তিপুরে

আক্রান্তের দাবি, হামলার পর তাঁকে গুলি করে খুনের হুমকিও দেওয়া হয়। থানায় লিখিত অভিযোগের পর অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আক্রান্তের নাম রাহুল শেখ
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৩

‘বেশি কথা বললে তোকে গুলি করে হত‍্যা করব।’ মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ। যুবকের অভিযোগ, তৃণমূল জমানায় ভয়ে থানায় অভিযোগ জানাতে পারেননি। অভিযুক্তরা হুমকি দিত। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক বলে জানা গিয়েছে। আক্রান্ত যুবকের মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

শুক্রবার নদিয়ার শান্তিপুরে ঘটনাটি ঘটেছে। আক্রান্ত যুবকের নাম রাকেশ শেখ। রাকেশের অভিযোগ, তাঁর পাশের বাড়ির বাসিন্দা আমিন শেখ দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি করছে। হেরোইন, গাঁজা-সহ একাধিক মাদক পাচারের সঙ্গে যুক্ত। অভিযুক্ত আমিন শেখ আক্রান্তের আত্মীয় বলে জানা গিয়েছে। আমিনের একটি লাইটের ব‍্যবসা রয়েছে। হ‍্যালোজেন লাইটের ক‍্যাবিনেটে ভিতরে মাদক ঢুকিয়ে পাচার করে বলে রাহুল দাবি করেছে। বাইরে থেকে লোকজন আমিনের কাছ থেকে মাদক কিনতে আসে বলেও আক্রান্ত রাহুল দাবি করেছে।

আক্রান্তের বক্তব্য, গতকাল তাঁর বাবা মাদক ব‍্যবসার প্রতিবাদ করে। এর ফলে একটি ইট দিয়ে তাঁর বাবার বুকে আঘাত করা হয়। রাহুল তখন বাড়িতে ছিলেন না বলেই জানিয়েছেন। রাহুল পেষায় সব্জি বিক্রেতা। তিনি গলি দিয়ে বাড়িতে  ফেরার সময় আমিন শেখ, তাঁর ভাই সামিম শেখ এবং সঙ্গে থাকা কয়েক জন বহিরাগত যুবক রাহুলকে ঘিরে ধরে। অভিযোগ, দু’জন মিলে রাহুলের হাত চেপে ধরে। এরই মাঝে রামদা জাতীয় ধারালো অস্ত্র দিয়ে রাকেশের মাথায় কোপ মারা হয়। তাঁর এ-ও দাবি, ওই অস্ত্র দিয়ে হাত কাটতে গিয়েছিল। তা বাধা দিতে গেলে বাঁ হাতে আঘাত লেগেছে।

আক্রান্ত রাহুলের আরও দাবি, ঘটনার পরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তেরা তাঁকে টেনেহিঁচড়ে কলেজ মোড়ের দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে গুলি করে হত‍্যা করার ফেলার হুমকি দেয়। স্থানীয়েরা রাকেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যেখানে তাঁর মাথায় একাধিক সেলাই পড়ে বলে দাবি করেন রাহুল। 

রাহুল শেখ জানিয়েছেন, গত মাস দু’য়েক আগে তাঁর দাদার মৃত্যু হয়েছে। অভিযোগ, তাঁর দাদার মৃত্যুর নেপথ্যেও এই নেশাজাত সামগ্রী যোগ থাকতে পারে। তার পরেই রাকেশ আমিনের মাদক ব‍্যবসার বিরুদ্ধে সরব হন। শনিবার রাহুল বলেন, “সেই সময় থানায় অভিযোগ জানানোর চেষ্টা করেছি। তখন আমিন সেখ ও তাঁর দলবল রাকেশকে নানা ভাবে প্রাণনাশের হুমকি দিয়েছে। এই ব‍্যবসার সঙ্গে দেবগ্রাম, তেহট্টের প্রভাবশালীদের যোগ রয়েছে বলে হুমকি দিয়েছে।” এমনকী, আমিন পুলিশকে নিয়ন্ত্রণ করে বলেও হুমকি দেয়। তাই তিনি সেই সময় পুলিশের কাছে অভিযোগ জানাতে ভয় পেয়েছিলেন বলে অভিযোগ করেছেন।

তবে হামলার ঘটনার পর থেকে অভিযুক্ত আমিন শেখ, সামিম শেখ-সহ অভিযুক্তের গোটা পরিবার বাড়ি ছেড়ে অন‍্যত্র পলিয়ে গিয়েছে। রাকেশ শেখ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রশাসনের ওপর আস্থা রেখে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।


Share