Fake Rape Case

ধর্ষণ ও যৌন হেনস্থার মামলা দায়ের করে তোলাবাজির অভিযোগ! আদালতের নির্দেশে এফআইআর, সার্ভে পার্ক থেকে গ্রেফতার মহিলা

ধৃত মহিলার নাম রাগেশ্রী গোপ (৩১)। রাগেশ্রী সার্ভে পার্ক থানা এলাকার বাসিন্দা। গতকাল বিকেলে রাগেশ্রীকে তাঁর বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। ওই চিকিৎসক-সহ দু’জন ক্ষতিগ্রস্ত পঞ্চসায়র থানায় অভিযোগ জানান। শনিবার রাগেশ্রীকে আলিপুর আদালতে হাজির করানো হয়েছে। তাঁকে পুলিশি হেফাজতে নির্দেশ বিচারক দিয়েছেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১১

ধর্ষণের অভিযোগ করে তোলাবাজির অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ওই মহিলা দুই ব‍্যক্তির বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হেনস্থার মামলা দায়ের করে টাকা আদায় করত বলে পুলিশ দাবি করেছে। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগীর স্বামী পেশায় একজন চিকিৎসক। তিনি ওই মহিলার চিকিৎসা করছিলেন। অভিযোগ, ওই মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগকারীর স্বামী এমন কাজ করতেই পারেন না। মামলাটি সম্পূর্ণ মিথ্যা। এ সব দাবি নিয়ে ওই চিকিৎসকের স্ত্রীর আদালতে আদালতে মামলা করেন। আদালত মামলা সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখার পরে ভারতীয় ন‍্যায় সংহিতার ১৭৫(৩) নম্বর ধারায় পঞ্চসায়র থানাকে মামলা রুজু করতে বিচারক নির্দেশ দেন। গত ৯ এপ্রিল আদালতের নির্দেশে পঞ্চসায়র থানায় এফআইআর দায়ের হয়।

অভিযোগকারিণীর বক্তব্য, ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে তাঁর স্বামীকে ক্রমাগত হেনস্থা করছে ওই মহিলা। ধর্ষণের মতো মিথ‍্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। তার বদলে টাকার দাবি করে ধারাবাহিক ভাবে ব্ল্যাকমেল এবং তোলাবাজি করে টাকা আদায় করে নিয়েছে। তিনি অভিযোগপত্রে জানিয়েছেন, মহিলার অন্যায্য দাবিতে সাড়া না দেওয়ায় চলতি বছরের ৩০ জানুয়ারি শেষ বারের মতো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়।

ধৃত মহিলার নাম রাগেশ্রী গোপ (৩১)। রাগেশ্রী সার্ভে পার্ক থানা এলাকার বাসিন্দা। গতকাল বিকেলে রাগেশ্রীকে তাঁর বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। ওই চিকিৎসক-সহ দু’জন ক্ষতিগ্রস্ত পঞ্চসায়র থানায় অভিযোগ জানান। শনিবার রাগেশ্রীকে আলিপুর আদালতে হাজির করানো হয়েছে। তাঁকে পুলিশি হেফাজতে নির্দেশ বিচারক দিয়েছেন।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, এখনও পর্যন্ত মোট ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে রাগেশ্রী গোপ। সবকটি ধর্ষণ, যৌন হেনস্থা,অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ করেছে। ধৃত মহিলা এখনও পর্যন্ত মোট ১১টি এমন মামলা দায়ের করেছে। এই সমস্ত মামলাগুলির অসত‍্য বলেই মনে করছে পুলিশ। কেন এবং কী কারণে এই মামলা দায়ের করেছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ভারতীয় ন‍্যায় সংহিতার ৩০৮(৭) এবং ৩৫১(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। হেফাজতে নিয়ে মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


Share