Road Accident

শিব চতুর্দশীতে দুর্ঘটনায় মৃত্যু এক বৃদ্ধের, ঘটনায় শোকে কাতর গোটা পরিবার

শিবরাত্রির ব্রত করে দুপুরে মধ্যাহ্ন ভোজ খাওয়ার জন্য বাবাকে আমন্ত্রণ জানিয়েছিল মেয়ে। মেয়ের আবদার মেটাতে ছুটে গিয়েছিল বাবা, আর সেটাই হল কাল। মধ্যাহ্নভোজ খেয়ে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৭৪ বছর বয়সী নিত্যানন্দ বিশ্বাস।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণগঞ্জ
  • শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৩

শিব চতুর্দশীর দিন দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত বৃদ্ধের নাম নিত্যানন্দ বিশ্বাস। বয়স ৭৪। ঘটনায় শোকে কাতর গোটা পরিবার। 

শিবরাত্রির ব্রত করে দুপুরে মধ্যাহ্ন ভোজ খাওয়ার জন্য বাবাকে আমন্ত্রণ জানিয়েছিল মেয়ে। মেয়ের আবদার মেটাতে ছুটে গিয়েছিল বাবা, আর সেটাই হল কাল। মধ্যাহ্নভোজ খেয়ে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ৭৪ বছর বয়সী নিত্যানন্দ বিশ্বাস। 

পরিবার সূত্রে জানা গেছে, নিত্যানন্দ বিশ্বাসের বাড়ি নদিয়ার রানাঘাট থানার জিরাটে। মেয়ের শ্বশুর বাড়ি কৃষ্ণগঞ্জ-এর বিজয়পুরে। শিবরাত্রি উপলক্ষ্যে মেয়ে ব্রত করেছিল। সেই কারণে দুপুরে নিরামিষ ভোজের আয়োজন করা হয়েছিল। সেখানেই নিমন্ত্রণ করা হয়েছিল নিত্যানন্দকে। 

রবিবার দুপুরে, মেয়ের নিমন্তন্ন রক্ষা করতে রানাঘাট থেকে কৃষ্ণগঞ্জ মেয়ের বাড়িতে ছুটে যান নিত্যানন্দ বিশ্বাস। খাওয়া-দাওয়ার শেষে সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে তিনি। নদিয়ার চাপড়ার এক বাসিন্দা মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে তাকে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে নিত্যানন্দ বিশ্বাস। হাসপাতালে নিয়ে গেলেও আর শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। 

অন্যদিকে বাইক চালক সঞ্জয় বিশ্বাসের অবস্থাও আশঙ্কাজনক। চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। ঘটনার খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। গোটা ঘটনাকে তদন্তের আওতায় আনা হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে মেয়ে ও তার পরিবার। স্বপ্নেও  ভাবতে পারিনি বাবাকে এইভাবে হারাতে হবে। স্বাভাবিকভাবেই বৃদ্ধের আকস্মিক মৃত্যুর ঘটনায় তোকে ছায়া গোটা এলাকায়।


Share