Drug Seizure

বাংলাদেশে মাদক পাচার করতে পুলিশকে জালে তিন জন পাচারকারী, উদ্ধার ৮১ কেজি গাঁজা

মাদক পাচারের অভিযোগে ইব্রাহিম শেখ, হাফিজুল শেখ ও নুর হক মল্লিক নামের তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে ইব্রাহিম ও হাফিজুলের বাড়ি পলাশিপাড়া থানার বার্নিয়া ও বারুইপাড়া এলাকায়।

উদ্ধার হওয়া গাঁজা।
নিজস্ব সংবাদদাতা, পলাশিপাড়া
  • শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১০

নদিয়ার উদ্ধার হল বিপুল পরিমাণে গাঁজা। একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পলাশিপাড়া থানার পুলিশ বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেছে। গাঁজা পাচারের অভিযোগে পুলিশ গাড়ি চালক-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পলাশিপাড়া থানার ঝুলতলা বটতলা এলাকায় একটি সন্দেহজনক গাড়িকে পুলিশ আটক করে। তাতে তল্লাশি চালানোর সময় গাড়ি থেকে চারটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলি খুললে তার ভেতর থেকে গাঁজা উদ্ধার হয়। তাতে প্রায় ৮১ কেজি গাঁজা পাওয়া গিয়েছে বলে দাবি করেছে পুলিশ।

মাদক পাচারের অভিযোগে ইব্রাহিম শেখ, হাফিজুল শেখ ও নুর হক মল্লিক নামের তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে ইব্রাহিম ও হাফিজুলের বাড়ি পলাশিপাড়া থানার বার্নিয়া ও বারুইপাড়া এলাকায়। নুর হক মল্লিক পার্শ্ববর্তী নাকাশিপাড়া থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, অতীতে এদের মধ্যে হাফিজুল শেখ ২০২০ সালে মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। বৃহস্পতিবার ধৃতদের কৃষ্ণনগর এনডিপিএস আদালতে পেশ করা হয়েছে। আদালতে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল। তবে আদালত পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। অন্যদিকে উদ্ধার হওয়া গাঁজা কোচবিহার থেকে সংগ্রহ করে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পারেছে পুলিশ। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে পলাশিপাড়া থানার পুলিশ।


Share