Road Accident

ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, নদিয়ায় লরির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যাক্তির

একটি ডাম্পার এসে পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ তীব্রতা এতটাই বেশি ছিল যে, পিকআপ ভ্যানের উপর থাকা চারজন ব্যক্তি ছিটকে লরির তলায় চলে যায়। ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়।

কোতোয়ালি থানা
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৩

সাতসকালে দুর্ঘটনা। লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিনজন। নদিয়ার ১২ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। 

শনিবার নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার বাহাদুরপুর ১২ নম্বর জাতীয় সড়কে লরির চাকায় পৃষ্ঠ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রের খবর, সকালে রাস্তার ওপর একটি পণ্যবাহী পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল। তখনই একটি ডাম্পার গাড়ি এসে পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পিকআপ ভ্যানের ওপর থাকা চারজন ব্যক্তি ছিটকে লরির তলায় চলে যায়। ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয়দের তরফ থেকে সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনায় আহত হওয়া ব্যক্তিদের কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনার তদন্ত শুরু করেছে।


Share