Fire Incident

ট্রেনের কোচের মধ্যেই দাউ দাউ করে জ্বলে উঠে আগুন, আতঙ্কে যাত্রীরা

স্বাভাবিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ সঙ্গে সঙ্গে জিআরপি আর ইপিএফ ঘটনাস্থলে আসে৷ পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন আয়ত্তে নিয়ে আসে। আপাতত আগুন নিয়ন্ত্রণে৷

ট্রেনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন।
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া
  • শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৪

ভোরের আলো ফুটতে না ফুটতেই কাটোয়া স্টেশনে আগুনের আতঙ্ক৷ ট্রেনের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। ভোর সাড়ে চারটে নাগাদ এই ঘটনাটি ঘটে৷ দু নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন দেখতে পায় যাত্রীরা৷ আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। 

স্বাভাবিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ সঙ্গে সঙ্গে জিআরপি আর ইপিএফ ঘটনাস্থলে আসে৷ পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন আয়ত্তে নিয়ে আসে। আপাতত আগুন নিয়ন্ত্রণে৷

এক ঘণ্টা কুড়ি মিনিটের চেষ্টায় আগুন পুরো নিয়ন্ত্রণ হয়েছে বলে জানায় দমকল বিভাগের আধিকারিক। আগুন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান বলে জানা যায়।

এখন স্টশনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। কীভাবে আগুন লেগেছে খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা। কোন ট্রেনের কোচে আগুন লেগেছে, সে তথ্য এখনও পরিষ্কার নয়৷ তবে পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক৷

Share