Death of Lal Bahadur Yadav

চলন্ত গাড়ির ওপর পেট্রোল পাম্পের লাইটের পোল ভেঙে পড়ায় মৃত লাল বাহাদুর যাদব, সিসিটিভি ফুটেজ দেখে শুরু তদন্ত

দুর্ঘটনায় মৃত্যু হয় সমাজবাদী পার্টির নেতা লাল বাহাদুর যাদব-এর। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় স্থানীয় থানার পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীই লাল বাহাদুর-কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনাগ্রস্ত লাল বাহাদুর যাদব-এর গাড়ি
নিজস্ব সংবাদদাতা, প্রতাপগড়
  • শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৪

উত্তরপ্রদেশের প্রতাপগড়ে পথ দুর্ঘটনা। রবিবার চলন্ত গাড়ির ওপর পেট্রোল পাম্পের লাইটের পোল ভেঙে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয় সমাজবাদী পার্টির নেতা লাল বাহাদুর যাদব-এর। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় স্থানীয় থানার পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীই লাল বাহাদুর-কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সমের সমগ্র এলাকায়।

জানা গিয়েছে, ঘটনার দিন লাল বাহাদুর যাদব গাড়ি নিয়ে বাবুগঞ্জ থেকে প্রতাপগড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় একটি পেট্রল পাম্পের সামনে ক্রেনের সাহায্যে প্রায় ৬৫ ফুট লম্বা ৪০ কুইন্ট্যাল ওজনের একটি হাইমাস্ট পোল বসানো হচ্ছিল। কাজ চলাকালীন হঠাৎই ক্রেনের বেল্ট ছিঁড়ে যায়। ভারী খুঁটি লাল বাহাদুরের চলন্ত গাড়ির উপর আছড়ে পড়ে। বিকট শব্দ শুনে পথচারীরা ছুটে আসেন। তাঁরা গাড়ির দরজা ভেঙে চালকের সিট থেকে লাল বাহাদুরকে উদ্ধার করেন।

ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সেই সিসিটিভির ফুটেজ ধরেই পুলিশবাহিনী তদন্তে নেমেছে।পেট্রোল পাম্পের সামনে ওই পোল বসানোর সময়ে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল কি না বা ক্রেন চালকের কোনও গাফিলতি ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, জনবহুল এলাকায় কোনও সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই এত বড় কাজ হচ্ছিল।

প্রসঙ্গত, মৃত লাল বাহাদুর যাদব সমাজবাদী পার্টির সক্রিয় নেতা ছিলেন। তিনি এর আগে দুবার অন্তু নগর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে দুবারই তিনি পরাজিত হন। 


Share