Allegation on Extortion

রানাঘাটের সংশোধনাগারে বন্দিদের কাছ থেকে ‘তোলাবাজির’ অভিযোগ, আদালতে অধিকর্তার বিরুদ্ধে মামলা, তলব করা হল রিপোর্ট

সোমবার রানাঘাট আদালতে এই মর্মে স্বামীর নিরাপত্তা দাবি করে একটি অভিযোগ জমা দিয়েছেন। ঘটনায় সোমবার রানাঘাট আদালত জেলের অধিকর্তা এবং রানাঘাট মহকুমা শাসককের কাছ থেকে রিপোর্ট তলব করেছে।

রানাঘাট সংশোধনাগার।
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট
  • শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৫

‘তোলাবাজির’ হাত থেকে বাদ যাচ্ছে না বিচারাধীন বন্দিরাও। এ বার ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগ নদিয়ার রানাঘাট সংশোধনাগারের অধিকর্তার বিরুদ্ধে। সোমবার বন্দির স্ত্রী রানাঘাট আদালতে মামলা দায়ের করেছেন।

সূত্রের খবর, গত শুক্রবার রানাঘাট থানার আইসতলা এলাকার বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। মামলার ভিত্তিতে আদালতে অভিযুক্ত আত্মসমর্পণ করেন। আদালতের নির্দেশে পরে তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়। সেই থেকে তিনি জেলেই রয়েছেন।

ওই বিচারাধীন বন্দির অভিযোগ, রানাঘাট সংশোধনাগারে যাওয়ার পর থেকেই সংশোধনাগারে কর্মীরা তার কাছে টাকা দাবি করেছে। অভিযোগ, সরকারের বরাদ্দ করা খাবার দেওয়ার জন্যও তার কাছ থেকে চার হাজার দাবি করা হয়। তিনি আরও জানান, শনিবার সংশোধনাগারে বন্দির স্ত্রী দেখা করতে গেলে তার কাছ থেকেও টাকা চাওয়া হয়। এক হাজার টাকা দেন। কিন্ত বাকি তিন হাজার টাকা নিতে কোনও এক মহিলা ফোন করেন। না দিলে জেলবন্দি ব্যক্তিকে দেখে নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। সেই মহিলা জেলের অধিকর্তার লোক বলেও দাবি করেছে আইনজীবী।

এরপরই সোমবার রানাঘাট আদালতে এই মর্মে স্বামীর নিরাপত্তা দাবি করে একটি অভিযোগ জমা দিয়েছেন। ঘটনায় সোমবার রানাঘাট আদালত জেলের অধিকর্তা এবং রানাঘাট মহকুমা শাসককের কাছ থেকে রিপোর্ট তলব করেছে।


Share