AIIMS Kalyani

ফের কল্যাণীর এইমসে চাকরি করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ, গ্রেফতার দু'জন

কর্মী নিয়োগ থেকে শুরু করে একাধিক বিষয়ের  জালিয়াতি করার খবর উঠে এসেছে এই এইমস স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ঘিরে। প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কল্যাণীর বিজেপি বিধায়ককে। নাম জড়িয়ে ছিল রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি  সাংসদ জগন্নাথ সরকারেরও।

চাকদহ থানা
নিজস্ব সংবাদদাতা, কল্যানী
  • শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৭

ফের নদিয়ার কল্যানী এইমস চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল। বহরমপুর থেকে দু'ই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ধৃতদের আদালতে পেশ হয়। পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

সূত্রের খবর,  নদিয়ার আরংঘাটার বাসিন্দা জিতু সিংহের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা নিয়েছিল ওই দু'ই ব্যাক্তি। তাঁরা বলেছিলেন, কল্যাণী এইমস হাসপাতালে তাঁর চাকরি করিয়ে দেবেন। কিন্তু কথা দেওয়া সত্ত্বেও চাকরি পাননি ওই ব্যক্তি। 

পরবর্তীকালে টাকা ফেরত চাইতে গেলে তাঁকে অপহণ করে নেওয়ারও অভিযোগ ওঠে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্তে নামে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে পুলিশ অভিযুক্তদের হদিস পায়। তদন্তকারীরা জানতে পারেন অভিযুক্তরা বহরমপুরে রয়েছে। 

এরপর পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে দু'ই অভিযুক্তকে গ্রেফতার করে। শনিবার কল্যাণীর মহকুমা আদালতে ধৃতদের হাজির করানো হয়। এই প্রতারণার জাল কতটা বিস্তার করেছে তার তদন্ত করার জন্য অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

সম্প্রীতি নদিয়া কল্যাণী এইমসে চাকরি করিয়ে দেওয়ার নাম করে একাধিক বার দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল। এর আগেও একই ভাবে বেশ কয়েক জন প্রতারককে গ্রেফতারও করেছিল পুলিশ। 

এ বার আরও একবার পুলিশের জালে প্রতারণার চক্র ধরা পড়ল। কর্মী নিয়োগ থেকে শুরু করে একাধিক বিষয়ের    জালিয়াতি করার খবর উঠে এসেছে এই এইমসকে ঘিরে। প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কল্যাণীর বিজেপি বিধায়ককে। নাম জড়িয়েছিল রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারেরও। অত্যাধুনিক কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা যদি দুর্নীতি ও প্রতারকদের আঁতুড় ঘড়ে পরিনত হলে স্বাস্থ্য পরিষেবা নিয়ে কতটা নিশ্চিত থাকবে সাধারণ মানুষ, তা নিয়ে উঠছে প্রশ্ন।


Share