House Collapse

শোভাবাজারে ভাঙল পুরোনো বাড়ির একাংশ, ঘটনাস্থলে পৌঁছেছে পুরসভার আধিকারিকেরা, শুরু হয়েছে উদ্ধারকাজ

গত কয়েক দিন ধরে কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। এর জেরে বাড়ির পরিকাঠামো দুর্বল হয়েছে। তার জেরেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।

শোভাবাজারে পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২২

শোভাবাজারে পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে। গত কয়েক দিন ধরে কলকাতায় ভারী বৃষ্টি হয়েছে। তার জেরেই এই বিপর্যয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুরসভার আধিকারিকেরা পৌঁছেছে।

পুরসভার সূত্রের খবর, শুক্রবার দুপুরের দিকে শ‍্যামপুকুর থানা এলাকার রাজা নবকৃষ্ণ স্ট্রিটের একটি পুরনো বাড়ি ভেঙে পড়ে। বাড়িটিকে অনেক আগেই বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল। গত কয়েক দিন ধরে কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। এর জেরে বাড়ির পরিকাঠামো দুর্বল হয়েছে। তার জেরেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।

বাড়ির একাংশ ভেঙে পাশের গলিতে এসে পড়েছে। পুলিশ সূত্রের খবর, ওই বাড়িতে কয়েক জন বসবাস করতেন। তবে তাঁরা বর্তমানে কোথায় আছে তা জানা যায়নি।

ঘটনাস্থলে শ‍্যামপুকুর থানার পুলিশ পৌঁছেছে। ব‍্যারিকেড দিয়ে এলাকা ঘিরে রাখা হয়েছে। দমকলের দুটি ইঞ্জিন গিয়েছে। রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আপাতত কোনও প্রাণহানি বা জখম হওয়ার খবর মেলেনি বলে দমকল জানিয়েছে। বাড়ির ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়েছে।


Share