Sexual Harrasment

মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে যুবককে যৌন নির্যাতনের অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে! কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের

সীমান্ত শহর কালিয়াগঞ্জে বিএসএফ জওয়ানের বিরুদ্ধে এক যুবককে ভয় দেখিয়ে জোরপূর্বক যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।ঘটনায় শনিবার কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কালিয়াগঞ্জ
  • শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৪

বিএসএফ জওয়ানের বিরুদ্ধে এক যুবককে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এক যুবককে অভিযোগ, মাথায় বন্দুক ঠেকিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিত যুবক কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার রাতে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ঘটনাটি ঘটেছে। আক্রান্ত যুবকের বক্তব্য, তিনি সেই সময় বাড়িতে ফিরছিলেন। সেই সময় এক বিএসএফ জওয়ানের গাড়ি পিছন থেকে এসে তাঁর কাছে থামে। যুবকের দাবি, প্রথমে জিজ্ঞাসাবাদের নাম করে তাঁকে আটকানো হয়। এর পরে ভয় দেখিয়ে এবং হুমকি দিয়ে তাঁকে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে জোর করে তাঁর ওপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করলে মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে ওই যুবক অভিযোগ করেছেন।

যুবকের বলেন, “সেখানে মোট তিন জন বিএসএফের তিন জন জওয়ান ছিল। তাঁরা টোটোর আলো নিভিয়ে তল্লাশি শুরু করেছিল। তাঁদের এক জন আমাকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে গিয়েই যৌন নির্যাতন করা হয়েছে।” অভিযুক্ত বিএসএফ জওয়ানের নাম তিনি জানেন না বলেই জানিয়েছেন। তবে সামনে দেখলে তিনি চিনতে পারবেন বলে জানিয়েছেন। তিনি অভিযুক্ত বিএসএফ জওয়ানকে যাতে চাকরি থেকে বরখাস্ত করা হয় তার দাবি করেছেন। 

ঘটনার পর ওই যুবক মানসিক ভাবে ভেঙে পড়েন বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। তিনি জানান, প্রথমে কাউকে কিছু বলতে পারেননি। পরে পরিবারের সদস্যদের পুরো ঘটনাটি জানান। এরপর শনিবার দুপুরে কালিয়াগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর কালিয়াগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সত্যতা যাচাই করতে তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। তবে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে কি না তা নিয়ে পুলিশ কিছু জানাতে চায়নি। বিএসএফ জওয়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share