ISI Agent

পাকিস্তানি চর সন্দেহে দিনহাটা থেকে গ্রেফতার তিন যুবক, জাল নোটের কারবার ছিল বলে দাবি এসটিএফের, উদ্ধার সিমকার্ড

এর আগে নয়ারহাট এলাকা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চার যুবককে এনআইএ গ্রেফতার করেছিল। এই তিন ধৃতকে শনিবার আদালতে হাজির করানো হয়েছে। আদালত ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিনহাটা
  • শেষ আপডেট: ১৫ আগস্ট ২০২৬ ০৮:১৫

পাকিস্তানের চর সন্দেহে আবার রাজ‍্য থেকে তিন জনকে গ্রেফতার করল রাজ‍্য পুলিশের এসটিএফ। কোচবিহারের দিনহাটা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তারা পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ ছিল। তাদের কাছ থেকে তাদের শনিবার দুপুরে আদালতে হাজির করানো হয়েছে।

এসটিএফ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে দিনহাটায় অভিযান চালানো হয়। দিনহাটা-২ ব্লকের সাহেবগঞ্জ থেকে তিন যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের নাম রশিদুল, নাসিরুদ্দিন, সফিকুল নামে তিন যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে এক যুবকের বাড়ি বিহারের কিসানগঞ্জ এলাকায় বলে জানা গিয়েছে। বাকিরা স্থানীয় বলে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণে ভারতীয় সিমকার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতেরা জালনোট পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল। তা পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ঢুকত বলে এক সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে নয়ারহাট এলাকা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চার যুবককে এনআইএ গ্রেফতার করেছিল। এই তিন ধৃতকে শনিবার আদালতে হাজির করানো হয়েছে। আদালত ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।


Share