Leonel Messi Retired

বিদায় ‘যাদুকর’, নীল-সাদা জার্সি আর নয়, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি

ভারতীয় সময় সোমবার রাত সাড়ে ৮টা। সমাজমাধ‍্যমে নিজের লেখা ডায়েরির তিনটি পাতা পোস্ট করেছেন। লম্বা পোস্টে মেসি লিখেছেন, “ফাইনালের পর থেকে সময় কেটে গিয়েছে। এর পরে এটা (অবসর) নিয়ে অনেক চিন্তাভাবনা করেছি। তারপর আমি আপনাদের জানাতে চাই যে, জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।”

লিয়োনেল মেসি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ আগস্ট ২০২৬ ১১:৪৭

বিদায় ফুটবলের ‘যাদুকর’। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন লিয়োনেল মেসি। নিজেই এমন সংবাদ জানিয়েছেন। কেন তিনি অবসর নিয়েছেন তা তিন পাতা চিঠি লিখে সমাজমাধ‍্যমে পোস্ট করেছেন। 

লিয়োনেল মেসিকে বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা বলা হয়। বিশ্ব ফুটবলের এমন কোনও ট্রফি নেই, যা তিনি অর্জন করতে পারেননি। তিনি আর্জেন্তিনার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। নীল-সাদা জার্সিতে জোড়া কোপা আমেরিকা জিতেছেন। দু’বার বিশ্বকাপে ফাইনালে দাপটের সঙ্গে খেলেছেন। কিন্তু আর লিওকে নীল-সাদা জার্সিতে দেখা যাবে না।

ভারতীয় সময় সোমবার রাত সাড়ে ৮টা। সমাজমাধ‍্যমে নিজের লেখা ডায়েরির তিনটি পাতা পোস্ট করেছেন। লম্বা পোস্টে মেসি লিখেছেন, “ফাইনালের পর থেকে সময় কেটে গিয়েছে। এর পরে এটা (অবসর) নিয়ে অনেক চিন্তাভাবনা করেছি। তারপর আমি আপনাদের জানাতে চাই যে, জাতীয় দল থেকে অবসর নিচ্ছি...”

লিয়োনেল মেসির বক্তব্য, এটা এমন একটা সিদ্ধান্ত যা তাঁরও হৃদয়কে ক্ষতবিক্ষত করছে। কিন্তু তিনি মনে করেন, এটাই সেই মুহূর্ত। তিনি সব সময় নিজের সর্বস্ব দিয়েছেন। শুধু সেই সময়ে নয় যখন সব ট্রফি জিতেছেন। আর্জেন্টিনার জার্সির জন্য সর্বদা লড়াই তিনি করেছেন। নিজের সর্বসেরাই দিয়ে খেলেছেন। এক আর্জেন্টিনার নাগরিক হিসাবে যেন সকলে গর্ব করতে পারেন, আনন্দ পান, ফুটবলের মাধ্যমে সেটাই দেওয়ার চেষ্টা তিনি করেছেন বলে জানিয়েছেন লিয়োনেল মেসি।

মেসি আরও লিখেছেন, “আর সামান্যই বেঁচে আছে। একের পর এক অধ্যায় বন্ধ হচ্ছে। আর এই সিদ্ধান্ত আমাকে খুব আঘাত দিচ্ছে। জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে আমি ভালবাসি। সবসময় ভালবেসেছি। আর সব সময় ভালবেসে যাব। আমি নিজেকে শূন্য করে ফেলেছি। দলকে আর কিছু দেওয়ার নেই। আর তা ছাড়া দুর্দান্ত সব তরুণ খেলোয়াড় উঠে আসছে।” তাঁদের জাতীয় দলে জায়গা দেওয়াটা প্রয়োজন বলেও মনে করেন লিয়োনেল মেসি।

ওই চিঠিতে মেসি তাঁর অগণিত ভক্তদের ধন্যবাদ দিয়েছেন। তিনি লিখেছেন, “গত ২০ বছর ধরে আমাকে ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনাদের জয়োধ্বনি, সমর্থনের চিৎকারের অভাব এ বারে টের পাব। আমি এখন আপনাদেরই একজন। এখন থেকে বাইরে থেকে জাতীয় দলের জন্য গলা ফাটিয়ে যাব। যাঁরা ভাল সময়েও দলের থাকবে, আবার বেশি করে খারাপ সময়েও থাকবে।”

পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। পরিবারের সদস্যদের প্রতি তিনি লিখেছেন, “এই সুন্দর কিন্তু কঠিন সফরে সব সময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। সব কোচেদের, সতীর্থদের, অধিনায়কদের ধন্যবাদ। তাঁদের সঙ্গে সময় কাটিয়েছি। আমি একরাশ স্মৃতি আর অবিস্মরণীয় মুহূর্ত নিয়ে যাচ্ছি। আমি এই শান্তি ও গর্ব নিয়ে যাচ্ছি যে, সতীর্থদের সঙ্গে মিলে সকলকে স্বপ্নের মুহূর্ত উপহার দিয়েছি। আপনাদের সঙ্গে কাটানো সময় দুর্দান্ত লেগেছে। আমার ভালবাসা রইল। ঈশ্বরকে ধন্যবাদ, আমাকে আর্জেন্তিনীয় হিসাবে জন্ম দেওয়ার জন্য। এগিয়ে চলো আর্জেন্টিনা।”

চিঠির একেবারে শেষের অংশে আক্ষেপের সুরে কিংবদন্তি ফুটবলার লিখেছেন, বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের দু’দিন পরেই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। মেসি লিখেছেন, “গত ২১ জুলাই আমি এই চিঠি লিখেছি। ফাইনালে হারার দু’দিন পরেই এই চিঠি লিখেছি। আর আজ বাবার সঙ্গে যা হল, তাতে আমি এই সিদ্ধান্তে আরও আস্থা পেলাম।”

তিনি ফুটবলজীবনে অলিম্পিক্সে সোনাও জিতিয়েছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও আরও কিছু দিন পেশাদার ফুটবলে তাঁকে দেখা যাবে। বিশ্বকাপের পর ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে খেলছেন। গত শনিবার মন্ট্রিয়েলের বিরুদ্ধে হ্যাটট্রিক-সহ চার গোল করেছেন। ফুটবলজীবনে আট বার একটি ম্যাচে চারটি বা তার বেশি গোল করেছেন মেসি। সেরা ছন্দে থেকেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিয়োনেল মেসি।


Share