Congress Joining

মালদহে ভাঙল তৃণমূল, বিরোধী দলকে ধাক্কা দিয়ে কংগ্রেসে যোগ দিল ১০০-র বেশি নেতা-কর্মীর

মালদহ জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী এবং প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তথা প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদারের উপস্থিতিতে দলবদলকারীরা কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৯

পশ্চিমবঙ্গের মালদহের মহিষবাথানি এলাকায় তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের দাবি করল কংগ্রেস। রবিবার বলরামপুরে আয়োজিত এক কর্মসূচিতে তৃণমূলের ১৩ জন পঞ্চায়েত সদস্য, এক জন পঞ্চায়েত সমিতির সদস্য, অঞ্চল সভাপতি, ব্লক সহ-সভাপতি-সহ ১০০-র বেশি নেতা-কর্মী কংগ্রেসে যোগ দেন বলে দাবি করা হয়েছে।

মালদহ জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী এবং প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তথা প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদারের উপস্থিতিতে দলবদলকারীরা কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।

কংগ্রেসের দাবি, একসময় মহিষবাথানি তাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। নতুন করে তৃণমূলের নেতা-কর্মীদের কংগ্রেসে যোগদানের ফলে এলাকায় দলের সাংগঠনিক শক্তি আরও বাড়বে বলে দাবি করেছে কংগ্রেস নেতৃত্ব।

এই দলবদলের ফলে মহিষবাথানি এলাকায় তৃণমূলের সাংগঠনিক সমীকরণে কতটা প্রভাব পড়ে, এখন সেটাই দেখার। তবে স্থানীয় রাজনীতিতে একসঙ্গে এত সংখ্যক জনপ্রতিনিধি ও দলীয় কর্মীর দলবদলকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছে কংগ্রেস।


Share