BJP Leader

বোলপুরের হোটেলে ঠিকাদারদের নিয়ে গোপন বৈঠকে বিজেপি নেতার, ঘটনাস্থলে হাজির হন মন্ডল সভাপতি, দু’পক্ষের বচসা, গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

গত শুক্রবার রাতে বোলপুরের একটি লজে ঠিকাদারের নিয়ে বৈঠকে বসেছিলেন বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ মিশ্র। আলোচনা চলছিল। সেই সময় দলবদল নিয়ে লজে এসে হাজির হন বোলপুর শহরের মন্ডল সভাপতি কাঞ্চন ঘোষ।

বোলপুরে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব।
নিজস্ব সংবাদদাতা, বোলপুর
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ১২:৩৫

দিকে দিকে বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে। সামল দিতে কার্যত হিমশিম খাচ্ছেন রাজ‍্যস্তরেরনেতারা। এ বার ঠিকাদারদের নিয়ে একটি লজে ‘গোপন’ বৈঠক করার অভিযোগ উঠল জেলাস্তরের এক নেতার বিরুদ্ধে। সেই বৈঠক চলাকালীনই সেই সময় হাজির হন আরেক নেতা। এর পরেই তুমুল বচসা শুরু হয়। বীরভূমের এমন ঘটনাটি ঘটেছে। 

সমাজমাধ‍্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, গত শুক্রবার রাতে বোলপুরের একটি লজে ঠিকাদারের নিয়ে বৈঠকে বসেছিলেন বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ মিশ্র। আলোচনা চলছিল। সেই সময় দলবদল নিয়ে লজে এসে হাজির হন বোলপুর শহরের মন্ডল সভাপতি কাঞ্চন ঘোষ। এর পরেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ঠিকাদারদের সামনেই দুই নেতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সমাজমাধ‍্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োর সত্যতা এখন কলকাতা যাচাই করেনি।

জানা গিয়েছে, পালাবদলের পরে বোলপুরে ঠিকাদারদের মধ্যে সমন্বয়ের জন্য বিজেপি একটি কমিটি গড়ে দেয়। সেই কমিটির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়েই দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে বিজেপির এক পক্ষ অভিযোগ করছে। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিকাশ মিশ্রের বক্তব্য, এই বৈঠক বোলপুর সাংগঠনিক জেলার সভাপতির নির্দেশেই হয়েছে। তিনিই নাকি এক জায়গায় বসে বৈঠক করতে বলেছেন। 

বিজেপি নেতা বিকাশের দাবি, অনেক ঠিকাদারেরা দলীয় কার্যালয়ে আসতে চাইছেন না। তাই বৈঠক লজে করা হয়েছে। তিনি বলেন, “আমাদের মণ্ডল সভাপতি বৈঠক চলাকালীন গিয়ে কোনও কিছু অজান্তে, না বুঝেই এই ধরনের বিতর্কিত তৈরি করেছেন। আগামী দিনে উনি ভুলটা বুঝবেন। না হলে দল দলের মতো ব্যবস্থা নেবে।”

অন্য দিকে, বিজেপির বোলপুর শহর মণ্ডল সভাপতি কাঞ্চন ঘোষের অভিযোগ, ওই বৈঠকে জেলা সভাপতির সম্মতি ছিল না। অন‍্য কেউ সেই বৈঠক করতে সম্মতি দিয়েছিল। কাঞ্চন বলেন, “উনি (বিজেপির জেলা সভাপতি) বলেছেন, যে ঠিক মতো যাতে কাজ হয়। অবশ্যই কাজ হবে। কিন্তু হয়তো ভিডিয়ো অন্য কথা বলছে।” কাঞ্চনের এ-ও দাবি, দলে অন্তর্দ্বন্দ্ব থাকবেই। ন্যায়-অন্যায়ের ব্যাপার থাকবে। তিনি ‘দুর্নীতিমুক্ত’ বোলপুর বানাতে চান বলেও দাবি করেন তিনি।

পালাবদলের কয়েক মাসের মধ্যেই বিজেপি মন্ডল সভাপতি থেকে জেলা স্তরের নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তোলাবাজি, পুলিশের সামনেই একে অপরের মধ‍্যে তর্কাতর্কি। তোলাবাজির অভিযোগে বেশ মন্ডলস্তরের নেতাও গ্রেফতার হয়েছিল। দলের নির্দেশ অমান‍্য করায় ১০০ জনের নেতাকে শোকজ করেছিল সল্টলেক। 

তৃণমূল নেতাদের তোলাবাজির বিরুদ্ধে মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছিল বলে একাংশ দাবি করে। কিন্তু মন্ডলস্তরের বিজেপি নেতারাও যে তোলাবাজি থেকে বিরত থাকতে পারেননি তা সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে দলের শীর্ষ নেতৃত্বকে। তার মধ্যেই বোলপুরের দুই বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল হওয়ায় বিজেপি বিড়ম্বনায় পড়েছে।


Share