Weather Update

রাজ্যে শুধু শীতের ইনিংস! শুক্রবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি নামতে পারে পারদ, তাপমাত্রা পৌঁছোতে পারে ১৮ ডিগ্রীতে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ নামার সম্ভাবনা রয়েছে। কলকাতায় ১৮ ডিগ্রি ও পশ্চিমের জেলাগুলিতে ১৫ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ১১:৫০

রাজ্যে শুরু শীতের ইনিংস। চটপট বের করে ফেলুন শীতের পোশাক। এতদিন একের পর এক ঝড়। তার জেরে নিম্নচাপ। তবে মঙ্গলবারের পর থেকে রাজ্যে শীত পড়বে এমনটাই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী শুক্রবারের মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এর ফলে রাজ্যে শীতের আমেজ আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। উইকেন্ডের মধ্যেই কলকাতার পারদ ১৮ ডিগ্রি সেলসিয়াসে এবং পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে।

আজ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ কমলেও দিনের বা সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শীতের আমেজ তুলনামূলক বেশি টের পাওয়া যাবে পশ্চিমের জেলাগুলোতে। শুক্রবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোতে পারে।

উত্তরবঙ্গের সব জেলাতেও মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি আগামী শুক্রবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। উইকেন্ডের মধ্যেই শহরবাসীর শীতের অনুভূতি আরও জোরালো হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.২ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮ থেকে ৯৮ শতাংশের মধ্যে রয়েছে।


Share