Police Injured At Delhi

‘আমায় তলব করার সাহস কী করে হয়?’, থানায় জিজ্ঞেসাবাদের সময় পুলিশকর্মীদের ওপরে ছুরি নিয়ে হামলা, পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে জখম অভিযুক্ত নাবিল

অভিযুক্ত যুবককে নাম নাবিল। নাবিল জামা মসজিদের কালান মহলের বাসিন্দা বলে জানা গিয়েছে। তার বিরুদ্ধে পারিবারিক বিবাদ সংক্রান্ত মামলা ছিল। সেই মামলার তদন্তে সোমবার দুপুর ২.৩০ মিনিট নাগাদ জামা মসজিদ থানায় তলব করা হয়। থানায় আসার পরে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। সেই সময় আচমকা ছুরি দিয়ে পুলিশকর্মীর ওপর হামলা চালায় নাবিল।

অভিযুক্তের নাম নাবিল।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ০৯:০২

কেন তাকে থানায় ডেকে পাঠাল পুলিশ। প্রতিশোধ নিতে পুলিশকর্মীর ওপরেই ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। দিল্লির জামা মসজিদ থানায় ঘটনাটি ঘটেছে। মারমুখী ওই যুবককে ঠেকাতে গিয়ে ন’জন পুলিশকর্মী জখম হয়েছেন। তারপরেই পালানোর চেষ্টা করে। কাবু করতে ওই যুবককে লক্ষ্য করে পুলিশ গুলি চালাতে বাধ্য হন পুলিশকর্মীরা। জখম যুবকও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত যুবককে নাম নাবিল। নাবিল জামা মসজিদের কালান মহলের বাসিন্দা বলে জানা গিয়েছে। তার বিরুদ্ধে পারিবারিক বিবাদ সংক্রান্ত মামলা ছিল। সেই মামলার তদন্তে সোমবার দুপুর ২.৩০ মিনিট নাগাদ জামা মসজিদ থানায় তলব করা হয়। থানায় আসার পরে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। সেই সময় আচমকা ছুরি দিয়ে পুলিশকর্মীর ওপর হামলা চালায় নাবিল। মারমুখী নাবিলকে আটকাতে আরও চারজন সেখানে গেলে তাঁরাও জখম হন। 

আঘাত করার সময় অভিযুক্ত নাবিল চিৎকার করে বলে, “আমাকে তলব করার সাহস তোদের কী করে হল?" ওই ঘটনায় পাঁচজন পুলিশ কর্মীর ঘাড় এবং মুখে গুরুতর আঘাত লাগে। প্রথমে পাঁচ জনকে সঞ্জীবনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ওই পাঁচ পুলিশকর্মী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা হয়েছে। 

এব পরে নাবিল জামা মসজিদ থানা থেকে পালিয়ে যায়। অভিযোগ, পালিয়ে যাওয়ার সময় হাতে থাকা ছুরি দেখিয়ে এক যাত্রীর বাইক ছিনতাই করে। এএটিএস এবং সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফের একটি দল চিতালি কবরস্থান এলাকায় অভিযুক্ত নাবিলকে ঘিরে ফেলে। পুলিশ তাকে গ্রেফতার করার চেষ্টা করলে, অভিযুক্ত আবারও ছুরি দিয়ে হামলা চালিয়ে চার জনকে আহত করে। 

কোনও ভাবেই নাবিলকে কাবু করা না গেলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। মোট ১২ রাউন্ড গুলি চালানো হয়েছে। সবকটি গুলি কোমরের নীচে চালানো হয়। তার মধ্যে ছ’টি গুলি নাবিলের পায়ে এসে লাগে। রক্তাক্ত অবস্থায় নাবিলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অস্ত্রোপচার করে চিকিৎসকেরা গুলি বের করার চেষ্টা করছেন। পুলিশকর্মীদের ওপরে হামলার ঘটনায় জামা মসজিদ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

সব মিলিয়ে মোট ন’জন পুলিশকর্মী নাবিলের ছুরির আঘাতে জখম হয়েছেন। প্রসঙ্গত, গত ২০২২ সালে দরিয়াগঞ্জ থানায় নাবিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ধারায় একটি ফৌজদারি মামলা নথিভুক্ত রয়েছে। জামা মসজিদ ও চাঁদনি মহল থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে। 


Share