Fly Dubai

আক্রমণকারী সহ-পাইলটের পরিচয় প্রকাশ্যে, তাকে আগেই নিষিদ্ধ করেছিল ওমান, ফ্লাইদুবাইতে নিয়োগ নিয়ে উঠছে প্রশ্ন

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, বিমানটি ধ্বংস করে তার ভিতরে থাকা ইজরায়েলি যাত্রীদের মেরে ফেলাই ছিল হামলাকারীর উদ্দেশ্য। তাঁকে ইসলামপন্থী উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত বলেও উল্লেখ করেছেন নেতানিয়াহু। ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা বলে দাবি করেছে ইজরায়েল। আপাতত ইজরায়েলগামী বিমান চলাচল বন্ধ রেখেছে ফ্লাইদুবাই।

(বাঁ দিক থেকে) ক‍্যাপ্টেন স্মিত মচ্ছর এবং সহ-পাইলট হামিম আল-হাম্মামি।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ১১:৫০

ফ্লাইদুবাই বিমানে হামলাকারী ইসলামিক জঙ্গির পরিচয় প্রকাশ‍্যে এসেছে। ক‍্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত সহ-পাইলটের নাম হামিম আল-হাম্মামি। তিনি ওমানের নাগরিক। হামিমকে আগেই নিষিদ্ধ ঘোষণা করেছিল ওমান। তার পরেই ফ্লাইদুবাই সংস্থায় পাইলট হিসেবে যোগ দেয়।

রিপোর্টে দাবি করা হয়েছে, হামিম আল-হাম্মামি ওমানের বিমান সংস্থায় কাজ করত। কট্টরপন্থী ইসলামিক মতাদর্শের জন‍্য হামিমকে বিমান চালানোতে নিষিদ্ধ করা হয়। প্রশাসনিক কাজ করার অনুমতি থাকলেও হামিমের বিমান চালানোর ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। হামিম কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ার পরেই ফ্লাইদুবাইতে যোগ দেয়। দুবাই থেকে তেল আভিভ একটি অত‍্যন্ত সংবেদনশীল বিমান রুট। এমন রুটে হামিমের মতো পাইলটকে বিমান চালানোর অনুমতি কেন দেওয়া হল তা নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, হামিম ইসলামের কট্টরপন্থী ইস্তেহাদ প্রচারের জন‍্য ওমান তাকে নিষিদ্ধ করেছিল। ইসলামিক জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে যুক্ত রয়েছ বলেও কিছু রিপোর্টে দাবি করা হয়। যদিও ওমানের কর্তৃপক্ষ এখনও এই বিষয় নিয়ে কোনও মন্তব‍্য করেনি।

বুধবার সকালে দুবাই থেকে তেল আভিভ যাচ্ছিল ফ্লাইদুবাই বিমানটি। সেই সময় ককপিটে থাকা ক‍্যাপ্টেন স্মিত মচ্ছের ওপরে হামলা করে হামিম আল-হাম্মামি। ছুরি নিয়ে তাঁর ওপরে চড়াও হয়। এলোপাথাড়ি কোপানো হয়। বিমানটি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলেগিয়েছিল। ১৪ হাজার ফুট নীচে নেমে যায় বিমানটি। কোনও ক্রমে ককপিটের দরজা খুলে দেন ভারতীয় নাগরিক বিমানের ক‍্যাপ্টেন স্মিত মচ্ছর। তাঁর উপস্থিত বুদ্ধির জেরেই বিমানে থাকা ১৮০ জন ইজরায়েলের নাগরিকদের প্রাণে বাঁচেন। তিনি আপাতত দুবাইয়ের হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে ভারতীয় দূতাবাস জানিয়েছে। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন।

ওই দিন ফ্লাইদুবাইয়ের বিমানটি তাবুক বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। নামার পরে অভিযুক্ত হামিম আল-হাম্মামিকে সৌদি প্রশাসনের হেফাজতে তুলে দেওয়া হয়। তাকে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরশাহি কর্তৃপক্ষ। হামিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই বিষয়ে সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসনের বিশেষ কিছু বিবৃতি দেয়নি। তাঁদের দাবি, তদন্ত চলছে। তাই বেশি কিছু সামনে এলে তদন্ত প্রভাবিত হতে পারে। অন‍্য দিকে, হামিমকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইজরায়েলের গোয়েন্দারা সংস্থা মোসাদও। তাঁরাও পৃথক তদন্ত শুরু করেছে। সৌদির প্রশাসনের সঙ্গে তাঁরা যোগাযোগ রেখেছেন।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, বিমানটি ধ্বংস করে তার ভিতরে থাকা ইজরায়েলি যাত্রীদের মেরে ফেলাই ছিল হামলাকারীর উদ্দেশ্য। তাঁকে ইসলামপন্থী উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত বলেও উল্লেখ করেছেন নেতানিয়াহু। ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা বলে দাবি করেছে ইজরায়েল। আপাতত ইজরায়েলগামী বিমান চলাচল বন্ধ রেখেছে ফ্লাইদুবাই।


Share